দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে আগামী পাঁচ সেপ্টেম্বরের মধ্যে একটি নিম্নচাপ ঘণীভূত হবে। এর জেরে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টি হবে। কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে দু থেকে এক পশলা বৃষ্টি হবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা গণেশ কুমার দাস এ খবর জানান। 

উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল কারণ তেমন বৃষ্টি হয়নি ।এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে । রবিবার ওই চাপ দুর্বল হবে। তার পরে আরও একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (North Bay Of Bengal) । এর ফলে ৫ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হবে । ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । তবে খুব বেশি বৃষ্টি হবে না। কিন্তু সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তার মতে, আগামিকাল রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই । দু-একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। 

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ