যাদবপুরের মৃত ছাত্রের মাকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের স্বপ্ন পূরণের আগেই কয়েকজনের বিকৃত মানসিকতার শিকার হয়ে পৃথিবী থেকে অকালে চলে যেতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াকে। আর সেই তরুণ পড়ুয়ার স্মৃতি বাঁচিয়ে রাখতে এবার নদিয়ার বগুলা স্বাস্থ্যকেন্দ্রের নামকরণ করা হচ্ছে তাঁর নামেই। সোমবার নবান্নে মৃত ছাত্রের বাবা-মাকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া মৃতের মাকে সরকারি চাকরি দেওয়ার পাশাপাশিও ছোট ভাইয়ের পড়াশোনার ভার রাজ্য সরকার বহণ করবে বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিন তলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় নদিয়া থেকে পড়তে আসা বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। ওই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পড়ুয়াদের র‍্যাগিংয়ের শিকার হয়েছে ওই পড়ুয়া। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক প্রতিনিধিদলও মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল।

ছেলের মর্মান্তিক মৃত্যুর সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করতে এদিন বেলা তিনটে নাগাদ নবান্নে হাজির হন মৃত ছাত্রের বাবা-মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলে নবান্নের প্রেস কর্নারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুজনেই ভেঙে পড়েন। মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু বলেন, ‘মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, অপরাধীরা কঠোর সাজা পাবে। দোষীদের ছাড়া হবে না। তাছাড়া বগুলা স্বাস্থ্য কেন্দ্রের নাম আমার ছেলের নামে রাখা হবে। ওখানে একটা মূর্তিও বসানো হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আমরা খুশি।’

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?