Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধাননগর পুরনিগমকে ৪০ কোটির বরাদ্দ পুর ও নগরোন্নয়ন দফতরের

বিধাননগর পুরনিগমকে ৪০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। হবে রাস্তা সারাই ও নর্দমা পরিষ্কারের কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তা মেরামতি এবং নিকাশি কাজের জন্য বিধাননগর পুরনিগমকে(Bidhannagar Municipal Corporation) ৪০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর(Department of Public Works and Urban Development)। এর মধ্যে ৩০ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা সংস্কার(Road Repair) করার জন্য এবং বাকি ১০ কোটি টাকা দেওয়া হয়েছে শহরের নিকাশি(Drainage) সংক্রান্ত কাজের জন্য। যেহেতু ওই টাকার প্রশাসনিক অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে তাই বিধাননগর পুরনিগমকে দ্রুত কাজ শুরুর জন্য টেন্ডার ডাকার নির্দেশ দিয়ে দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই সঙ্গে জানানো হয়েছে, কাজ শুরুর পর বরাদ্দ অর্থের ৫০ শতাংশ টাকা প্রথম ধাপে দেওয়া হবে। বাকি টাকা দেওয়া হবে কাজ শেষ হওয়ার পরে।

সল্টলেকের বহু মানুষের কাছ থেকে নিকাশি এবং রাস্তার বেহাল অবস্থা নিয়ে নিয়মিত অভিযোগ আসে বিধাননগর পুরনিগমে। বাস রাস্তাগুলি ছাড়া শহরের ভিতরের অংশের অধিকাংশ রাস্তার হাল বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। বিভাগীয় মন্ত্রীর কাছে এ সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। আর তাই পুজোর আগে ওই সব রাস্তা সংস্কারের কাজে ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই টাকা মেলার ইঙ্গিত পেয়েই তৎপর হয়েছে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ। পুর এলাকার রাস্তা ও নিকাশি কাজের জন্য টেন্ডার ডাকার প্রস্তুতি শুরু করেছে বিধাননগর পুরনিগম। দুর্গাপুজোর আগে বেহাল রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলে তাঁরা জানিয়েছেন। যদিও এই ভরা বর্ষায় রাস্তা মেরামতের কাজ কতখানি ঠিক হবে এবং নিকাশির সমস্যাও কতখানি মিলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরেরই বাসিন্দা। তাঁদের দাবি, পুরো টাকাটাই জলে যাবে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের