দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। নিম্নচাপ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করবে দক্ষিণ ওড়িশাতে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,এটি ওড়িশার পর ছত্রিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে সরে যাবে।মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ উড়িষ্যা থেকে সরে ক্রমশ দক্ষিণ বঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে।

৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে(SouthBengal) এবং ৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দিকে নিম্নচাপ প্রবেশের সম্ভাবনা।৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির খুব বেশি সম্ভাবনা নেই। বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ওয়াইড স্প্রেড হতে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার। শুক্রবারে ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ফের তাপমাত্রা বাড়বে।উত্তরবঙ্গে(North Bengal) বৃহস্পতিবারের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে শুক্র ও শনিবার। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা।দক্ষিণবঙ্গে এখনো ২৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধুমাত্র কলকাতাতেই(Kolkata) বৃষ্টির ঘাটতি ২৮ শতাংশ। উত্তরবঙ্গে মনসুনের বৃষ্টি স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ