কৃষি প্রকল্পের সুবিধা পেতে Whatsapp Number চালু করল কৃষি দফতর

বাংলার কৃষকেরা রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে একটি Whatsapp Number চালু করল রাজ্যের কৃষি দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কৃষকদের(Bengal Farmers) আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। চালু হয়েছে কৃষকবন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা যোজনা, জোর দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে, চালু করা হয়েছে কৃষি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদানের প্রকল্পও। তবে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে কৃষকবন্ধু(Krishak Bandhu) প্রকল্পের ওপরে। এবার রাজ্যের কৃষকেরা সেই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে একটি Whatsapp Number চালু করল রাজ্যের কৃষি দফতর(West Bengal State Agriculture Department)। নম্বরটি হল 9830383383। দুয়ারে সরকারের(Duyare Sarkar) শিবির থেকে এই নম্বরটির জোরদার প্রচার করছেন কৃষি দফতরের আধিকারিরা। এতদিন এই সব প্রকল্পের সুবিধা তাঁদের Bank Account-এ আসছে কিনা তা জানতে কৃষকদের কৃষি দফতর কিংবা Bank-এ যেতে হতো। এবার থেকে তাঁরা ঘরে বসেই ওই Whatsapp Number’র মাধ্যমে সেই তথ্য জানতে পারবেন।

রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলার কৃষকেরা যারা কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়ে আছেন তাঁরা প্রকল্পের টাকা নিয়মিত কী না, কিংবা বাংলা শস্য বিমা প্রকল্পে বিমার টাকা চাষিরা পেয়েছেন কী না, তা এবার থেকে ওই Whatsapp Number’র মাধ্যমেই জানতে পারবেন ও জানাতেও পারবেন। ওই Whatsapp Number-এ ইংরেজিতে ‘Hai’ অথবা ‘Hallo’ কিংবা বাংলায় ‘নমস্কার’ লিখলেই স্বয়ংক্রিয় মেসেজ আসবে। তারপর সেখান থেকে কৃষকেরা নিজেদের আধার কার্ডের নম্বর দিয়ে কৃষকবন্ধু অথবা বাংলা শস্য বিমা প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে পারবেন। একই সঙ্গে এটাও জানা গিয়েছে, রাজ্যের আরও বেশি সংখ্যক প্রকৃত চাষি যাতে রাজ্য সরকারের কাছে সরকারি দামে আরও বেশি করে ধান বিক্রি করতে পারে তার জন্য আরও সক্রিয় হওয়ার নির্দেশ এসেছে নবান্ন থেকে। সেই সূত্রেই স্থায়ী ধান ক্রয় কেন্দ্র ও গাড়িতে ভ্রাম্যমাণ কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, চলতি মরশুমে স্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের সংখ্যা ছিল যথাক্রমে ৫০০ এবং ৬১টি। সেই জায়গায় আরও মোট ৮০টি স্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সামনের মরশুম থেকেই একজন চাষি রাজ্য সরকারকে সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান যাতে বিক্রি করতে পারন, সেই পদক্ষেপও করা হচ্ছে। চলতি মরশুমের প্রথমে এটা ছিল ৪৫ কুইন্টাল। জুন থেকে তা ৯০ কুইন্টাল করা হয়। সেই মাপটাই আগামী মরশুমেও ধরে রাখছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে ধান কেনার লক্ষ্যমাত্রা ২০২৩-২৪ খরিফ মরশুমে বাড়িয়ে ৭০ লক্ষ টন করা হয়েছে। ২০২২-২৩ মরশুমে এই লক্ষ্যমাত্রা ছিল ৬০ লক্ষ টন। এই ব্যবস্থায় রাজ্যের ১৬ থেকে ১৮ লক্ষ কৃষক উপকৃত হবেন। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, নতুন খরিফ মরশুম অক্টোবরে শুরু হলেও সরকার ধান কেনা শুরু করে নভেম্বর থেকে। তবে নতুন ধান ওঠার পর বেশিরভাগ কেনার কাজটা হয় ডিসেম্বর-ফেব্রুয়ারি, তিনমাসে। এবারও ডিসেম্বরে মোট ১২ লক্ষ টন, জানুয়ারিতে ২৪ লক্ষ টন ও ফেব্রুয়ারিতে ১৯ লক্ষ টন কেনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। অর্থাৎ এই তিনমাসেই সরকার ৭০ লক্ষ টনের মধ্যে ৫৫ লক্ষ টন ধান কিনতে চাইছে।

আবার খোলা বাজারের তুলনায় সরকার নির্ধারিত দাম সাধারণত অনেকটা বেশি থাকে। আগামী খরিফ মরশুমে দাম অনেকটা বাড়িয়ে কুইন্টাল প্রতি ২,১৮৩ টাকা করা হয়েছে। স্থায়ী কেন্দ্রে ধান বিক্রি করলে চাষি প্রতি কুইন্টালে আরও ২০ টাকা করে পাবেন। স্থায়ী কেন্দ্র ছাড়াও অস্থায়ী শিবির খুলেও প্রচুর ধান কেনা হয়। এবার প্রত্যন্ত গ্রামে শিবির খোলার ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ধান কেনায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার সরকার আরও বেশি তৎপর। ফড়েরা যাতে সরকারি ব্যবস্থার সুবিধা নিয়ে ধান বিক্রি করে ফায়দা লুটতে না পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চাষিদের নাম নথিভুক্তি এবং ধান বিক্রির সময় আধারের বায়োমেট্রিক যাচাই করা হবে। চাষির জমির পরিমাণ কৃষক বন্ধু পোর্টাল থেকে খতিয়ে দেখেই কেনা হবে উপযুক্ত পরিমাণ ধান। বেনামে বিক্রি আটকাতেই এই ব্যবস্থা।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু