দুর্গাপুজোয় বিদ্যুতের চাহিদা ১০,০০০ মেগাওয়াট ছাড়াতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আসন্ন দুর্গাপুজোয় বিদ্যু‍ৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে সল্টলেকের বিদ্যুৎ ভবনে বিদ্যু‍ৎ, কোল ইন্ডিয়া ও রেলের পদস্থ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। বৈঠকে উ‍ৎসবের সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সময় মতো কয়লা পৌঁছনোর জন্য রেলকে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে।

বৈঠকে এনটিপিসি (NTPC) ও পাওয়ার গ্রিডের (Power Grid) আধিকারিকরা জানিয়েছেন, উ‍ৎসবের মরসুমে রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যু‍ৎ সরবরাহ করা হবে। সিইএসির আধিকারিকরা আশ্বস্ত করে বলেছেন, ‘কলকাতা শহরে উৎসবের সময়ে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে।’ উ‍ৎসবের মরসুমে বিদ্যু‍ৎ বিভ্রাট রুখতে ৩,৩৫৭টি মোবাইল ভ্যান নামানো হচ্ছে। ৭১,৭৯২ জন স্থায়ী ও ঠিকাকর্মী পুজোর সময়ে পরিষেবার দেওয়ার কাজে যুক্ত থাকবেন। বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণের লক্ষ্যে বিদ্যুৎ ভবনে ২৪x৭ কন্ট্রোল রুম খোলা থাকবে ।যার নম্বর হলো——- ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪ । এছাড়াও সমস্ত জোনাল কল সেন্টারে ১৯১২১ টোল ফ্রি নম্বর চালু থাকবে। পুজোর সময়ে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমানে যন্ত্রপাতিও কারিগরী সামগ্রী মজুত আছে। যেমন- বিদ্যুতের পোল, তার, ট্রান্সফরমার, HT & LT কেবল ইত্যাদি।

২০১১ সালের নিরিখে ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ও লোডের পরিমাণ যথাক্রমে ১১২% এবং ৩০৪ % বৃদ্ধি পেয়েছিল। WBSEDCL এলাকায় ২০২২ সালে দুর্গাপুজোয় ৪৪,৪৭৮ টি অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিলো, যা সর্বকালীন রেকর্ড। এবছরে এই সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গতবছর পুজোর সময়ে রাজ্যের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা ছিলো ৯,৮৬১ মেগাওয়াট, সেখানে এবছর পুজোর সময়ে বিদ্যুতের আনুমানিক চাহিদা ১০,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই বছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৬৬% ছাড় দেওয়া হচ্ছে।

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে