দিল্লির কর্মসূচি বাংলাজুড়ে দেখাতে ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিন বসাচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা সহ বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ রাজ্যের শাসকদলের। এই মর্মে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। এই প্রতিবাদের ধ্বনি যাতে বাংলার প্রতিটি ব্লকে পৌঁছে যায় সেই ব্যবস্থাই নিচ্ছে তৃণমূল। প্রতিটি ব্লকের বিডিও অফিসের কাছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লির প্রতিবাদ কর্মসূচির সরাসরি সম্প্রচার দেখানো হবে।

নির্দেশ এসেছে জেলা সভাপতিদের কাছে। নির্দেশ পেতেই জেলা কমিটির সঙ্গে বৈঠক সেরেছেন জেলা সভাপতিরা। ব্লক সভাপতিদের এই কর্মসূচি আয়োজনের পদক্ষেপ নিতে বলা হয়েছে। জনসমাগম যাতে ভালো হয় তাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।  

২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন রাজঘাটে গিয়ে প্রার্থনা করে কর্মসূচি শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচীতে অংশ নেবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের অফিসে বকেয়া পাওনা মেটানোর দাবিতে যাওয়া হবে। ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবে তৃণমূল। এই দু’দিনের কর্মসূচিই জায়ান্ট স্ক্রিনে ব্লক স্তরে দেখানো হবে।   

প্রসঙ্গত, ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক। পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে নেতাকর্মীদের দিল্লিতে কৃষি ভবনের বাইরে ধর্না দেওয়ার ঘোষণা করেন। পুলিশি অনুমতি না মেলায়  ঠিক হয় তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা কর্মসূচিতে অংশ নেবেন। এদিকে প্রকল্পে দুর্নীতির অভিযোগে কেন্দ্র অর্থ মঞ্জুর করেনি বলেই দাবি বিজেপির। ফলে পাল্টা উত্তর দিতে প্রতিবাদের সুর চড়াবে শাসকদল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনেরা আগে এই ইস্যু তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল।

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?