বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ অন্য কর্মীদের বেতন দেবে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপালের নজিরবিহীন সঙ্ঘাতের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল অর্থ দফতর। এখন থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক-সহ অন্য কর্মীদের বেতন সরাসরি দেবে রাজ্য সরকার। এতদিন বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দিত রাজ্য। সেই অনুদান থেকেই অধ্যাপক থেকে শুরু করে বাকি কর্মীদের বেতন দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বৈঠকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরেই ‘গাঁয়ে মানে না, আপনি মোড়লের’ মতো  রাজ্য সরকারকে এড়িয়ে বিজেপি সমর্থক হিসেবে পরিচিত অধ্যাপক থেকে শুরু করে প্রাক্তন পুলিশ আধিকারিককে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুর্সিতে বসিয়ে দিচ্ছেন বঙ্গের ‘ছোটলাট’ সি ভি আনন্দ বোস। ওই নিয়োগ নিয়ে রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত শীর্ষ আদালতেও পৌঁছেছে। নজিরবিহীন সঙ্ঘাত থামাতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। 

এদিন দুপুরে নবান্নে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠক করেন অর্থ দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয়, সরাসরি ট্রেজারি থেকে সবার বেত বরাদ্দ করা হবে। আগে বিশ্ববিদ্যালয়গুলির অফিসার, অধ্যাপক, উপাচার্যদের এই বেতন যেত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাউন্ট থেকে। রাজ্যের কোষাগার থেকে সেই টাকা আসত বিশ্ববিদ্যালয়ের তহবিলে। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা