পাঞ্জিপাড়ায় তৃণমূল প্রধান খুনের ঘটনায় আটক নিহতের বন্ধু

পাঞ্জিপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের খুনের ঘটনায় পুলিশ তাঁর এক বন্ধু তথা কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে আটক করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার দিনেদুপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে(TMC Panchayat Pradhan) ঘিরে ধরে গুলি করে খুন করে ৩-৪জন দুষ্কৃতী। সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখার-১ ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত(Panjiapara GP) এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল বিকাল থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। এবার সেই খুনের ঘটনায় নিহতের বন্ধু তথা এলাকারই এক কংগ্রেস নেতাকে(INC Panchayat Member) আটক করেছে পুলিশ। ঘটনার সময় তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধানের সঙ্গে এক বাইকেই ছিলেন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য মহাম্মদ মুস্তাফা। তাই তাঁকেই এখন আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন তিনি হামলার সময় গুলিবিদ্ধ হননি সেটাই প্রশ্ন পুলিশের কাছে।

এদিকে এদিন সকালে কলকাতা থেকে পাঞ্জিপাড়া পৌঁছে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি(Gollam Rabbani) মৃত প্রধান মহাম্মদ রাহীর বাড়িতে যান। তাঁর পরিবারকে সমবেদনা জানান তিনি।  রব্বানি জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের ধরতে বলা হয়েছে ডিআইজি ও এসপি-কে। এদিকে ঠিক কী কারণে রাহী খুন হলেন তা নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, এলাকায় একটি বাজার বসানোকে কেন্দ্র করে একটি গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরেই গোলমাল চলছিল। কেউ কেউ মনে করছেন ওই গোলমালের জেরেই হামলা হয়ে থাকতে পারে। আবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের জন্য সম্ভবত সুপারি কিলারকে কাজে লাগানো হয়েছিল। বিহার থেকে তাকে আনা হয়ে থাকতে পারে। বেশ পরিকল্পনা করেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে পুলিশ।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীন IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক