Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিতর্কিত মন্তব্যের জেরে শাস্তির মুখে ইদ্রিশ আলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় দাঁড়িয়ে দলকে অস্বস্তি ফেলে বিতর্কিত মন্তব্য করার দায়ে শাস্তির মুখে তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দলীয় শৃঙ্খলাভঙ্গ যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না তা জানিয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা বলেছেন, ‘ইদ্রিশ যা বলেছেন না জেনে বলেছেন। দলের যা নির্দেশ তা মানতে হবে। উনি মাঝে মধ্যেই এমন কথা বলেন। দল এটাকে ভালভাবে নিচ্ছে না। এর আগেও শৃঙ্খলা রক্ষা কমিটি বিধায়ককে সতর্ক করেছিল। তারপরেও এই আচরণ মেনে নেওয়া যায়না।’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরেও বিষয়টি আনা হবে বলে জানিয়েছেন শোভনদেব। 

সম্প্রতি বিধানসভার বাইরে দাঁড়িয়ে ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি অভিযোগ করেন, ‘টিকিট দেওয়ার নাম করে ব্লক সভাপতি টাকা নিয়েছেন। ভগবানগোলা-২ ব্লকে যে ধরনের ঘটনা ঘটেছে, কিছু না হলেও সেখানে ৩০-৪০ লক্ষের গল্প রয়েছে। আমাদের পরিবর্তনের দরকার। ব্লক সভাপতিদের সব থেকে বেশি বদলের প্রয়োজন।” দলীয় নেতার এই মন্তব্যের পরেই অস্বস্তিতে তৃণমূল। প্রকাশ্যে এই ধরণের মন্তব্য নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই এবার ব্যবস্থা গ্রহণের কথা জানালেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই মন্তব্যের ইঙ্গিত পৌঁছবে বলেই ধারণা। ফলে বিধায়ক ইদ্রিশ আলির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় এখন সেটাই দেখার।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি