রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনে ফের স্থগিতাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনে ফের স্থগিতাদেশ। আগামীকাল বুধবার(২৭ সেপ্টেম্বর) স্থায়ী কমিটি গঠনের কথা ছিল। তবে ওইদিন জেলাশাসকের অফিসে কংগ্রেস কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী কমিটি গঠনের ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী মামলার শুনানি ২৯ সেপ্টেম্বর।

রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির গঠন কবে করা হবে, এই বিষয়ে রাজ্যের থেকে জানতে চায় হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে আদালতে জানাতে হবে। সেইমাফিক ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠনের কথা জানায় রাজ্য।

তবে কংগ্রেসের পক্ষের আইনজীবীর দাবি, ৮ তারিখ কংগ্রেস সদস্যদের প্রশিক্ষণের বিষয়ে নোটিশ জারি করা হয়। জেলাশাসকের অফিসে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। ফলে কংগ্রেস সদস্যরা যাতে ভোটাভুটিতে অংশ না নিতে পারে তাই এইদিনটি ধার্য করা হয়েছে।  এরপরেই বিচারপতি অমৃতা সিনহা রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনে ফের স্থগিতাদেশ দেন। আগামী ২৯ তারিখ পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।

প্রসঙ্গত, সভাপতি নির্বাচনে রানিনগরে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পুলিশকে ব্যবহার করে শাসকদল বিরোধীদের নিশানা করছেন বলে অভিযোগ তোলেন বিরোধীরা। কংগ্রেস সদস্য কুদ্দুসকে মিথ্যা মামলায় জড়িয়ে হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। গ্রেফতারি এড়াতে পলাতক কংগ্রেসের ৬ সদস্য। শেষঅবধি আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়।

১৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন নিয়ে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেদিন জেল থেকে কংগ্রেস নেতাদের বের করে এনে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়।

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী