নিউ টাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

নির্যাতিতা তরুণীর পরিচিত কিছু সহকর্মীর দাবি, এর আগেও ওই ধরনের অভিযোগ তুলেছেন নির্যাতিতা। টাকাপয়সার বিনিময়ে সেই সব মিটমাট হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেকেই তথ্যপ্রযুক্তি কর্মী(IT Sector Employee)। একজন তরুণী, বাকি ৩জন তরুণ। গতকাল ছিল শুক্রবার। মানে Weekend’র প্রথম দিন। ফুলটু মস্তি নিয়ে ৪জনই মেতেছিল Weekend Party-তে। শুক্রবার রাতে কলকাতা(Kolkata) লাগোয়া নিউটাউনের(Newtown) শাপুরজি আবাসনে বসেছিল সেই পার্টির আসর। সেখানে অবশ্য আরও অনেকেই ছিল। শনি সকালে তরুণী টেকনোসিটি থানাতে অভিযোগ দায়ের করলেন ওই ৩ যুবক তাঁকে মদ খাইয়ে গণধর্ষণ(Gangrape) করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ৩যুবককে গ্রেফতারও করেছে। যদিও নির্যাতিতা তরুণীর পরিচিত কিছু সহকর্মী যারা শুক্রবারের রাতের পার্টিতেও ছিল, তাঁদের দাবি, ওই তরুণী প্রতি সপ্তাহেই Weekend Party-তে যোগ দেন। এর আগেও ওই ধরনের অভিযোগ তিনি তুলেছেন। টাকাপয়সার বিনিময়ে সেই সব মিটমাট হয়েছে। তাই আদৌ গণধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে তাঁদের মনে প্রশ্ন আছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে নিউ টাউনের শাপুরজি আবাসনের পার্টিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতা। সেখানে তাঁর অন্য বন্ধুবান্ধবও ছিলেন। এখন নির্যাতিতার অভিযোগ, তরুণীকে মদ খাওয়ানো হয়। নেশাগ্রস্ত হয়ে পড়লে শুরু হয় অত্যাচার। মদ্যপান করিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। শনিবার সকালে টেকনোসিটি থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে যে তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। টেকনোসিটি থানাতেই রাখা হয়েছে তিন অভিযুক্তকে। ওই তিন জনও তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকুরিরত। শনিবার সকালে অভিযোগ পেয়ে পুলিশ নিউ টাউন এলাকা থেকেই দু’জনকে গ্রেফতার করে। আর এক জনকে পাওয়া যায় এন্টালি এলাকায়। অভিযোগকারী তরুণীও টেকনোসিটি থানাতেই রয়েছেন। তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ।

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি