এককালীন ৩ লক্ষ টাকা ঋণ, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে বাংলার মাঠে বিজেপি

২৪'র ভোটে বাংলার মাটিতে পদ্মশিবিরের মুখরক্ষার অস্ত্র এখন হয়ে উঠতে চলেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। যদিও থাকছে দুর্নীতির সম্ভাবনাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটের পরে বাংলার(Bengal) বুকে হয়ে যাওয়া সব নির্বাচনেই ধারাবাহিক হারের মুখে পড়ছে পদ্মশিবির। জেতা আসনের উপনির্বাচনেও তাঁরা আসন ধরে রাখতে পারছে না। দল ছাড়ছেন সাংসদ থেকে বিধায়ক। মুখ ঘোরাচ্ছেন দলেরই আদিনেতাকর্মী থেকে সমর্থকেরা। তার থেকেও বড় কথা নিত্যদিন পদ্মশিবিরের কোন্দল নেমে আসছে বাংলার রাজপথে। এদিকে দলের নম্বর টু তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ২৪’র ভোটের জন্য বাংলা থেকে ৩৫টি আসন জয়ের টার্গেট দিয়ে গিয়েছেন। সেই টার্গেট পূরণের ধারেকাছেও যে বিজেপি(BJP) যেতে পারবে না সেটা অতিবড় অন্ধভক্তরাও এখন বুঝে গিয়েছেন। কিন্তু হাতগুটিয়ে বসে থাকলে তো হবে না! দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরতে হবে তো যে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব জেতার লক্ষ্যে কিছু তো করছে। অগত্যা তাই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা(Pradhanmantri Vishwakarma Yojana) নিয়ে বাংলার মাঠে নামছেন বঙ্গ বিজেপি’র নেতারা।

সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে বাংলার দর্জি, রাজমিস্ত্রি, কর্মকার, স্বর্ণকার, কাঠমিস্ত্রিসহ ১৮টি ক্ষেত্রের কারিগরদের নিজেদের দিকে টানতে চাইছে বঙ্গ বিজেপি। এই যোজনার মাধ্যমে এই ১৮টি ক্ষেত্রের কারিগরদের কেন্দ্র সরকার এককালীন ৩ লক্ষ টাকা ঋণ দিচ্ছে তাঁদের সার্বিক উন্নয়নের জন্য। সেই সমগে করা হচ্ছে আবেদনকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও। সেই প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেক শিল্পী দৈনিক ভাতা পাবেন ৫০০ টাকা হারে। প্রশিক্ষণ শেষে মিলবে ৩ লক্ষের ঋণ। সেই প্রকল্পকে সামনে রেখেই বাংলার কারিগর সমাজকে পাশে টানতে মাঠে নামছে বঙ্গ বিজেপি। সব মিলিয়ে এই প্রকল্পের জন্য রাজ্য বিজেপির পাঠানো প্রায় তিন লক্ষ নামের তালিকায় কেন্দ্র সিলমোহর দেবে, এমনটাই জানানো হয়েছে। এই ১৮টি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অধিকাংশই OBC শ্রেণিভুক্ত। বাংলায় বিজেপির পক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন পাওয়া কঠিন। তাই বিকল্প হিসেবে এই OBC-দের এখন কাছে টানতে চাইছে বিজেপি। যদিও তাঁদের এই পরিকল্পনা কতখানি সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

কেন প্রশ্ন থাকছে? এই নিয়ে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির আদি নেতাকর্মী থেকে বসে যাওয়া ক্ষুব্ধ নেতারা। তাঁদের দাবি, এই প্রকল্পকে সামনে রেখে আদতে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের পছন্দের লোকদের পাইয়ে দিতে চাইছে। লোকসভা ভোটের মুখে বুথে বুথে ‘সুবিধাভোগী’ গোষ্ঠী তৈরি করতে চাইছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের রাজনীতিকরণের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের টাকা পাইয়ে দিতে চাইছে। আমজনতার জন্য নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের বরাদ্দ অর্থ ‘নিজের লোকেদের’ পাইয়ে দিতে চাইছে। আর তাই ১৮টি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিজেপি মনোভাবাপন্ন ব্যক্তিদেরই এই সুবিধা পাইয়ে দেওয়া হবে। যারা বিজেপি বান্ধব নন তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি বুথ থেকে এইরকম ৫জন কারিগরের নাম বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিতে বলা হয়েছে।

যদিও এই প্রকল্পের আড়ালে বিরাট আর্থিক দুর্নীতির আশঙ্কা থাকছে বলে অভিমত বিজেপিরই আদি নেতাকর্মীদের। তাঁদের দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারের Common Service Center বা CSC’র মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রক্রিয়া মসৃণ করতে জেলায় জেলায় স্থানীয়ভাবে বিজেপির তরফে ক্যাম্প করা হবে। বহু মানুষ ঋণ পাওয়ার আশায় আবেদন করবেন। সেক্ষেত্রে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পকেটে কাটমানির ভাগ যাওয়ার সম্ভাবনা থাকছেই। সেই সঙ্গে একুশের ভোটের পরবর্তী সময়ে দলেরই কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো কোটি কোটি টাকা যেমন এদিক-ওদিক হয়েছে, ঠিক তেমনই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় টাকাও এদিক ওদিক হবে। দেখা যাবে কারিগরদের পকেটে যে টাকা যাওয়ার কথা তা চলে গিয়েছে বঙ্গ বিজেপি ক্ষমতাসীন গোষ্ঠীর কয়েকজনের পকেটে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ