দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষি আইন প্রত্যাহার বিল সমর্পিত করা হবে মৃত কৃষকদের উদ্দেশ্যে, জানালেন টিকাইত

নিজস্ব প্রতিনিধি: অবশেষে স্বস্তি, দীর্ঘ একবছর আন্দোলন চালানোর পর মাথা নুইয়েছে কেন্দ্র। গুরু নানক জন্মজয়ন্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল। লক্ষ্য উত্তরপ্রদেশের ও পঞ্জাবের নির্বাচন হলেও এই জয় কৃষকদের। আর সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে কৃষি মন্ত্রী লোকসভায় পেশ করে কৃষি আইন প্রত্যাহারের জন্য একটি বিল। যা মুহূর্তেই আলোচনা ছাড়াই পাস হয়ে যায়। আর এতে খুশি কৃষক নেতা রাকেশ সিং টিকাইত। যদিও কোনও সেলিব্রেশন পালন করবে না কৃষক নেতারা। কারণ। দীর্ঘ একবছরের আন্দোলনে ৭০০ বেশি কৃষকের জীবন গিয়েছে। এই কৃষি আইন বাতিল তাঁদের আত্মার উদ্দেশ্যে সমর্পন করার কথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ সিং টিকাইত।

তিনি বলেছেন, ‘কৃষি আইন প্রত্যাহার বিল মৃত ৭৫০ কৃষকের আত্মার উদ্দেশ্যে সমর্পন করা হবে। যারা এই কালা আইনের বিরুদ্ধে এতদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে ছিলেন তাঁদের জন্যই এই জয় সম্ভব হয়েছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে। নূন্যতম সহায়ক মূল্য নিয়ে যতদিন না কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আমরা কোথাও যাব না। এছাড়াও একাধিক ইস্যু রয়েছে, তাই আন্দোলন চলবেই।’ লোকসভায় বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই পাস হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। যার প্রতিবাদে তুমুল হট্টগোল করে বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চোধুরী জানিয়েছেন, ‘কোনওভাবেই আলোচনা করা হচ্ছে না। বারবার এই কৃষি বিল নিয়ে আলোচনা চাইলেও সরকার লুকিয়ে যাচ্ছে।’

তীব্র বিরোধ জানিয়ে সংসদের বাইরে গান্ধি মূর্তির বাইরে অবস্থান বিক্ষোভ দেখায় রাহুল গান্ধি সহ বাকি কংগ্রেস নেতারা।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ