BGBS 2023: ২ বছরের মধ‍্যে রাজ‍্যে নতুন হাসপাতাল, ঘোষণা দেবী শেট্টির

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আগামী ২ বছরের মধ্যে নতুন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার ঘোষণা করেছেন প্রখ্যাত চিকি‍ৎসক দেবীপ্রসাদ শেট্টি।  মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নারায়ণা গ্রুপের অন্যতম কর্ণধার জানান, ‘বাংলার মানুষকে আরও উন্নত মানের চিকি‍ৎসা পরিষেবা দিতে নতুন একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে হৃদরোগ, ক্যান্সারের চিকি‍ৎসার পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপন করা হবে।’ দেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকি‍ৎসকরা।

কলকাতা শহরে এক সময়ে হৃদরোগ শল্য চিকি‍ৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন দেবী শেট্টি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই সাধারণ রোগীদের কাছে চিকি‍ৎসক থেকে ‘ভগবানে’ পরিণত হয়েছেন তিনি। রাজ্যে ইতিমধ্যেই তাঁর মালিকাধীন নারায়ণা গোষ্ঠী একাধিক হাসপাতাল পরিচালনা করছে। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নিজের প্রথম জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘৩৩ বছর আগে আমি কলকাতা এসেছিলাম হার্ট সার্জেন হিসাবে। বর্তমানে স্বাস্থ্যতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। রাজ্যের যা ক্ষমতা আছে তাতে অন্য রাজ্যগুলিকে পথ দেখাতে পারবে। আমার একটা স্বপ্ন আছে মানুষকে স্বাস্থ‍্য পরিষেবা দেওয়ার জন্য মাল্টিস্পেশ‍্যালিটি হাসপাতাল করার। আগামী ২ বছরের মধ্য হাসপাতাল করার চেষ্টায় আছি।’

দেশে প্রয়োজনের তুলনায় চিকি‍ৎসক ও নার্সের সংখ্যা কম বলে উল্লেখ করে দেবী শেট্টি বলেন, ‘একাধিক হাসপাতাল গড়ে উঠেছে। এক হাজার, এমনকি দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে। কিন্তু সেই অনুপাতে চিকিৎসক নেই। ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরি করে চিকি‍ৎসকের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে হবে। ছোট ছোট মেডিক্যাল কলেজ যেখানে তৈরি হলে প্রচুর সংখ্যায় চিকিৎসক তৈরি হবে দেশে।’ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসার পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডেরও প্রশংসা করেছেন দেশের প্রখ্যাত চিকি‍ৎসক।

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?