বিধ্বংসী ইলিংশ, সূর্যদের বিরুদ্ধে ২০৮ রান তুলল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: প্রহারেণ ধনঞ্জয়! আমদাবাদে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মাদের দুরমুশ করে কতটা আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া, তার প্রমাণ মিলল বৃহস্পতিবার রাতে। বিশাখাপত্তনমে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন জো ইংলিশ-স্টিভ স্মিথরা। দুজনের তাণ্ডবের সুবাদে প্রথমে ব্যাট করে তিন উইকেটের বিনিময়ে ২০৮ রান তুলেছে বিশ্বকাপজয়ীরা।

টসে জিতে এদিন প্রথমে অজিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন দুই অজি ওপেনার স্টিভ স্মিথ ও ম্যাট শর্ট। প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর পটেলকে তুলোধনা করেন দুজনে। পঞ্চম ওভারে বল করতে এসে শর্টকে (১১ বলে ১৩) ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন রবি বিষ্ণোই। কিন্তু তাতে দমানো যায়নি অজিদের। ক্রিজে এসেই তাণ্ডব শুরু করেন দেন জোস ইংলিশ। রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর পটেলদের নির্দয়ভাবে পেটাতে শুরু করে দেন। চার ও ছক্কার বন্যা বইয়ে দেন। মাত্র ২৯ বলেই ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টি প্রথম অর্ধ শতরান পূর্ণ করেন।

ইংলিশের তাণ্ডব দেখে খানিকটা গুটিয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু পরে তিনিও হাত খুলে মারতে থাকেন। ৩৯ বলে অর্ধ শতরানে পৌঁছন। কিন্তু দুর্ভাগ্যক্রমে রান আউট হয়ে যান (৪০ বলে ৫২)। দ্বিতীয় উইকেটে ৬৭ বলে ১৩০ রান যোগ করেন ইংলিশ ও স্মিথ। এর পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন ইংলিশ। ৪৭ বলেই পৌঁছে যান শতরান। তাঁকে দেখে মনে হচ্ছিল, আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না। নেট প্র্যাকটিশ করছেন। শেষ পর্যন্ত তাঁর তাণ্ডব থামান প্রসিদ্ধ কৃষ্ণা। ৫০ বলে ১১০ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও আটটি ছক্কায়। অর্থা‍ৎ ১১০ রানের মধ্যে ৯২ রান এসেছে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে। ইংলিশ আউট হওয়ার পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ২০০ রানের গন্ডি পার করিয়ে দেন মার্কাস স্টইনিস ও টিম ডেভি। কীভাবে ভারতীয় বোলারদের পিটিয়েছেন ইংলিশরা, তা পরিসংখ্যানেই স্পষ্ট। চার ওভারে রবি বিষ্ণোই দিয়েছেন ৫৪ রান, প্রসিদ্ধ কৃষ্ণা ৫০ রান।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের