এক সঙ্গে ৬ শিক্ষকের বদলির নোটিশ, বিক্ষোভ মথুরাপুরের কৌতলা প্রাইমারি স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৌতলা প্রাইমারি স্কুল, শিক্ষকের সংখ্যা মাত্র ৮। একইসঙ্গে ৬ শিক্ষকেরই বদলির নোটিশ স্কুলে। বন্ধ হয়ে গেল পঠনপাঠন। স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের।

কৌতলা প্রাইমারি স্কুলে ছিলেন ৮ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৬ জন প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পেতে চলেছেন অন্যত্র। ইতিমধ্যেই তাঁদের কাছে বদলির নোটিসও এসে গিয়েছে। কিন্তু, অভিভাবকদের দাবি একইসঙ্গে এতজন শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেলে স্কুলের পঠনপাঠনে ছাপ পড়বে। সামনেই পরীক্ষা, সে ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হবে ছাত্রছাত্রীদের। সেই কারণেই এদিন সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক এবং পড়ুয়ারা।

সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাথমিক স্কুলের-সহ শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে ২৯৯৪ জনের প্রধান শিক্ষক পদের প্যানেল প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে, এই প্যানেল প্রকাশের পর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে।

কৌতলা প্রাইমারি স্কুলে প্রসঙ্গত, এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০০ বেশি। বর্তমানে ৮ শিক্ষকের মধ্যে ৬ জনের বদলি হয়ে যাওয়ায় মাত্র ২ জন শিক্ষকের পক্ষে এত সংখ্যক পড়ুয়ার দায়িত্ব নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই পঠনপাঠন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। অভিভাবকরা দাবি করছেন, ইতিমধ্য়েই নতুন শিক্ষক নিয়োগ করতে হবে নাহলে পুরোনো শিক্ষকদের যেতে দেওয়া হবে না। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক আশ্বাস দিয়েছেন, দ্রুত পাশের স্কুল থেকে শিক্ষকদের এই স্কুলে পাঠানো হবে। সমস্যার সমাধান হবে, পঠনপাঠন বন্ধ থাকবে না।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা