কুর্সিতে কেসিআর নাকি কংগ্রেস? বৃহস্পতিতে রায় দেবে নিজাম রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অপেক্ষার প্রহর গোনা শুরু। রাত পোহালেই বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোটে দাঁড়াবেন নিজাম রাজ্য হিসেবে পরিচিত তেলঙ্গানার বাসিন্দা। আগামী পাঁচ বছরের জন্য নিজেদের ভাগ্যবিধাতা বেছে নেবেন। রাজ্যে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কেই ক্ষমতায় রাখবেন নাকি কংগ্রেসকে ক্ষমতায় আনবেন তা জানতে অবশ্য বেশ কয়েক দিন অপেক্ষা করতে হবে। বিধানসভার ভোট ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে গোটা রাজ্যকে মুড়ে ফেলা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা হিসেবে আত্মপ্রকাশের পরে এ নিয়ে রাজ্যে তৃতীয়বার বিধানসভার ভোট হচ্ছে। প্রথম দুইবার ক্ষমতা দখল করেছিল তেলেঙ্গানা আন্দোলনের অন্যতম মুখ কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি)। তবে এবার রাজ্য তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। আর ওই হাওয়াতে ভর করে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে ভোটের লড়াইয়ে থাকা বিজেপি ও আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম ভোট কাটুয়া হয়ে হিসাব-নিকেশ বদলে দিতে পারে।

১১৯টি বিধানসভা আসনের মধ্যে নকশাল অধ্যুষিত ১৩টি কেন্দ্রে সকাল সাতটা থেকে চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে। বাকি কেন্দ্রগুলিতে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। ১১৯ আসনে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ২,২৯০ জন প্রার্থী। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২২১ জন। তৃতীয় লিঙ্গেরও একজন ভাগ্য পরীক্ষায় ভোটের ময়দানে নেমেছেন। ৩ কোটি ২৬ লক্ষ ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার ভাগ্য পরীক্ষায় নামা হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, প্রদেশ কংগ্রেস সভাপতি রেভন্থ রেড্ডি, কে টি রামারাও, বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার, কংগ্রেস সাংসদ উত্তম রেড্ডি, আকবরউদ্দিন ওয়াইসি। বিদায়ী বিধানসভার ১০০ বিধায়ক ফের ভোটের আসরে নেমেছেন।  

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের ৪৫ হাজার জওয়ান-আধিকারিক এবং ২৩ হাজার হোমগার্ডকে নামানো হয়েছে। ৩৫ হাজার ৬৫৫টি পোলিং বুথের মধ্যে ১২,০০০ বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই সংবেদনশীল বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে।  

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?