চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উড়ালপুলে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালো স্কুটির চালক

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে মর্মান্তিক পথদুর্ঘটনার ঘটনা ঘটলো উড়ালপুলে। বৃহস্পতিবার সকালে  উড়ালপুরের ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি চালককে ধাক্কা মারে চারচাকার একটি গাড়ি। দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুটি চালক।  জানা গিয়েছে, এদিন সকালে উড়ালপুলের বাটা মোড়ের দিক থেকে কলকাতা যাওয়ার পথে পুরোনো ডাকঘরের কাছে  এক ব্য়ক্তির স্কুটির টায়ার ফেটে যায়। এরপর ওই স্কুটি চালক তাঁর স্কুটি টিকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকে।

ঠিক সেই সময় কলকাতার দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা মারে ওই স্কুটি চালককে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই স্কুটি চালক। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মহেশতলা থানার পুলিশ।  তারপর ওই স্কুটি থেকে  চালকের মৃতদেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্কুটিটিকে নিয়ে যাওয়া হয় থানায়।

এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটির চালক। বর্তমানে ওই ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় সম্বন্ধে কিছু জানা যায়নি। এই ঘটনার নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে মহেশতলা উড়ালপুরে ব্যাহত হয় যান চলাচল। প্রসঙ্গত,  মহানগরে প্রায় প্রতিদিনই এমন  ভয়াবহ দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ