‘ফাঁস’ রুখতে আগামী বছর মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে ‘স্বতন্ত্র কোড’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া পন্থা নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালে মাধ্যমিকের প্রশ্নপত্রে চালু করা হচ্ছে  ‘স্বতন্ত্র কোড’ –এর ব্যবস্থা। গোটা ব্যবস্থাটি সেই কোডের উপরেই নির্ভরশীল থাকবে। এমনটাই জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি জানিয়েছেন,’ পরীক্ষা শুরুর পর প্রশ্নের ছবি তুলে তা বাইরে পাচার করাটা তো কোনও সাধু প্রয়াস নয়। পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি করাই এর উদ্দেশ্য। তাই এই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রেই নির্দিষ্ট ব্যক্তিকে ধরা সম্ভব। সে পরীক্ষার্থী হলে তার পরীক্ষাও বাতিল করা হবে।‘

কোডগুলি এমনভাবে দেওয়া হচ্ছে, যা একনজরে দেখলেই পর্ষদ কর্তারা বুঝে যাবেন প্রশ্নপত্রটি কোন জেলার। তারপর ওই কোডের মাধ্যমেই পর্ষদের নিজস্ব ব্যবস্থাপনায় ট্র্যাকিং করে খুঁজে নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে।  শুধু  প্রশ্নপত্রের প্রথম পাতা নয়। প্রশ্নপত্রের যে কোনও পৃষ্ঠার ছবি তুললেই এই কোডের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ধরা পড়বে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি। গোটা ব্যবস্থাটি সম্পর্কে জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছরই কমপক্ষে লাখ দশেক পরীক্ষার্থী মাধ্যমিক দেয়। আগামী বছর সংখ্যাটা তার আশপাশে থাকবে বলেই ধারনা করা হচ্ছে। সেই পরীক্ষাতেই কোডেড সিরিয়াল নম্বর তৈরি করে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার চেষ্টা চালাচ্ছে পর্ষদ কর্তৃপক্ষ। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ