চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙড়ে ফের চলল গুলি

নিজস্ব প্রতিনিধিঃ ফের ভাঙড়ে চললো গুলি। ঘটনাটি ঘটেছে, ভাঙড়ের  কাশীপুর থানার জিরানগাছা এলাকায়। জানা গিয়েছে শনিবার সকালে জমির মাপজোখকে কেন্দ্র করে  কাশীপুর থানার জিরানগাছা এলাকায় গুলি চলে । কারণ হিসাবে জানা গিয়েছে ,এদিন সকালে দু’দলের মধ্যে অশান্তি শুরু হয় জমি নিয়ে। ঠিক তখনই তাদের মধ্যে কথা কাটাকাটা হওয়ায় চলে গোলাগুলি।

জিরানগাছা এলাকায় গোলা গুলির কথা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরেই ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। তবে ভাঙড়ের জিরানগাছা এলাকায় যাতে না কোন অশান্তি হয় সেইজন্য সুবিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, এদিনের গোলাগুলির ঘটনায় কোন প্রাণহানির খবর প্রকাশ্যে আসেনি।

এই ঘটনা নিয়ে জিরানগাছা এলাকার তৃণমূল নেতা জানিয়েছেন যে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত নয় তবে একটি ঘটনা ঘটেছে, সেখানে গুলি-বোমা চলেছে এবার যারা জমিতে কাজ করছিল তারাই এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলার অতি স্পর্শকাতর এলাকা হল ভাঙড় । পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল-আইএসএফের অশান্তিতে কার্যত বোমা-বারুদের স্তুপে পরিণত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। শুক্রবার ফের বোমা গুলি চলায় ভাঙড়ে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।  এলাকা বর্তমানে শান্ত আছে তবে আবারও উত্তপ্ত যাতে না হয় সেই কারণে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে ভাঙড়ের পুলিশ বাহিনী।

Published by:

Share Link:

More Releted News:

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ