কলকাতার রাস্তায় যাত্রা শুরু Uber Shuttle Bus’র

Uber, যারা শহরেই App Cab পরিষেবা চালায়, তাঁরাই এবার কলকাতা শহরে ৩টি রুটে App Based Shuttle Bus পরিষেবা চালু করে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই হয়ে যাওয়া বিশ্ববঙ্গ বাণিক্য সম্মেলন বা Bengal Global Business Summit 2023-তে রাজ্য পরিবহণ দফতরের(West Bengal State Transport Department) সঙ্গে MOU সাক্ষর করেছিল Uber, যারা শহরেই App Cab পরিষেবা চালায়। সেই চুক্তি হয়েছিল দূষণমুক্ত শাটল বাস চালাবার ক্ষেত্রে। ঠিক হয়েছিল কলকাতা(Kolkata) শহরে এই রকমের ৬০টি বাস চালাবে Uber। সেই চুক্তির বাস্তবায়ন ঘটিয়ে বছর শেষের মাসেই ৩টি রুটে এই বাস পরিষেবা(App Based Shuttle Bus Service) চালু করে দিল Uber। এর ফলে সব থেকে বেশি সুবিধা পেতে চলেছেন কলকাতার IT Hub হিসাবে পরিচিত Saltlake Sector-5’র কর্মরত ব্যক্তি ও মহিলারা। সব থেকে বড় কথা এই বাস পরিষেবাটি AC হলেও তার ভাড়া রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। ২০০ টাকারও কমে এক দিকে যাতায়াত করা যাবে।

কলকাতার বুকে Uber Shuttle Bus’র যে পরিষেবা শুরু হয়েছে তাতে আপাতত ৩টি রুতে বাস মিলবে। এই ৩টি রুট হল – Newtown থেকে Ranikuthi, Newtown থেকে Joka এবং Sector 5 থেকে Barracpur। আসা ও যাওয়া উভয় ক্ষেত্রেই এই পরিষেবার সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ। Newtown থেকে Ranikuthi রুটে ভাড়া ঠিক হয়েছে ১৯০ টাকা। সময় লাগবে ১ ঘন্টার মতোন। Newtown থেকে Joka যাওয়ার ভাড়া ঠিক হয়েছে ১৯৫ টাকা। জোকার ডায়মন্ড পার্ক বাস স্ট্যান্ড থেকে এবং নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড থেকে এই বাস পরিষেবা মিলবে। সময় লাগবে .১ ঘন্টা ১০মিনিট। আবার Sector 5 থেকে Barracpur’র ভাড়া ঠিক হয়েছে ১৯৫ টাকা। উইপ্রোর সামনে থেকে এই বাস ছাড়বে। ব্যারাকপুরে ট্রাঙ্ক রোডে থাকা সিটি লাইফের সামনে থেকে এই বাস পরিষেবা মিলবে। সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৫০মিনিট।

জানা গিয়েছে, Uber Shuttle Bus’র যে পরিষেবা শুরু হয়েছে তাতে অনলাইন পেমেন্ট করতে পারবেন যাত্রীরা। Uber App থেকেই সরাসরি বুকিং করা যাবে এই বাসের জন্য। মনে করা হচ্ছে, অফিস যাত্রীরা এই পরিষেবার সুযোগ পেয়ে দারুণ ভাবে উপকৃত হবেন। সব থেকে বড় কথা, তাঁরা আরামে ও নিরাপদে সফর করতে পারবেন। প্রতিদিন লোকাল ট্রেনের ভিড় বা বাসের পাদানিতে ঝুলে যেমন অফিস আসতে হবে না, তেমনই আলাদা ভাবে গুচ্ছের টাকা খরচ করে ক্যাব বুক করারও প্রয়োজন হবে না। প্রাথমিক ভাবে এই মাস থেকেই এই পরিষেবা শুরু হলেও, ২০২৫ সালের মধ্যে এই রাজ্যে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে এই পরিবহণ সংস্থার। এরফলে ২০২৮ সালের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি হবে বলে জানানো হয়েছে।  

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের