বুধই মরশুমের শীতলতম দিন, নামল তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে শুরু শীতের মরশুম। নিন্মচাপের জেরে নভেম্বরে ঠাণ্ডা না পড়লেও ডিসেম্বর পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। তাপমাত্রাও কমতে শুরু করেছে। এতদিন অপেক্ষার পরে রাজ্যে ফিরছে শীত । কলকাতায় তাপমাত্রা এখনই ১৪ ডিগ্রিতে নেমে গেছে। ভোরবেলা এবং রাতের বেলায় তাপমাত্রা আরও নামছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ পর্যন্ত আজই কলকাতার শীতলতম দিন।

জেলায় ঠান্ডা আরও বেশি, পশ্চিমাঞ্চলে ১০-১১ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঠান্ডা থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। স্বাভাবিকের নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রাও। দক্ষিণবঙ্গে আপাতত শীতের দাপট অব্যাহত থাকবে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা একধাক্কায় কমতে পারে আরও কিছুটা। আপাতত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে অবাধে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারবে।

দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে আজ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই পাহাড়মুখী পর্যটকদের ভিড় বেড়েছে। পাশাপাশি  হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের নীচু এলাকায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।প্রসঙ্গত,  নতুন করে যদি নিম্নচাপ, ঘূর্ণাবর্তের তৈরি না হয় তাহলে শুকনোই থাকবে বাতাস। বইবে ঠাণ্ডা বাতাস। তাই এ সময়টা খানিক স্বস্তির আশ্বাস দেবে আমজনতাদের।  একথায় ঠাণ্ডায় কাটবে বড়দিন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর