থমথমে বসিরহাট, ইটভাটায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে প্রাণহানির সংখ্যা তিন জন থেকে বেড়ে চার জন হয়েছে। বছরের কোনও না কোনও সময়ে এই ধরনের ঘটনা লেগেই থাকে। এই ঘটনায় প্রাণ হারান শ্রমিকরা। বার বার এই ধরনের ঘটনা ঘটলেও শ্রমিক সুরক্ষা নিয়ে মাথা ঘামায় না মালিকপক্ষ। ফলে ইটভাটায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বসিরহাটের ইটভাটায় চিমনি ভেঙে পড়ার ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন উত্তর প্রদেশের বাসিন্দা। বাকিরা স্থানীয় বাসিন্দা। পেটের তাগিদে অন্য রাজ্য থেকে ইটভাটায় কাজ করতে আসতে হয় শ্রমিকদের। কিন্তু যেভাবে বসিরহাটে ধলতিথার ইটভাটায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তাতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, বসিরহাটে এক হাজারেরও বেশি ইটভাটা রয়েছে। প্রতিবছর উৎপাদন ভালোমতো হলেও শ্রমিকদের সুরক্ষায় নজর দেয়নি মালিকপক্ষ।

বুধবার এই মর্মান্তিক ঘটনার পর থেকে থমথমে ধলতিথা গ্রাম। চার জন শ্রমিকের প্রাণহানিকে কেন্দ্র করে যাতে কোনও উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেজন্য ধলতিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় বসিরহাট হাসপাতালে এখন অন্তত ১৫ জন ভর্তি। পাঁচ জন আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ