মালদায় প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে দুষ্কৃতীদের শুট আউট

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: শুক্রবার ভরদুপুরে শুট আউট। ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায় বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিদের। গুলিবিদ্ধ হন শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর বাড়ি মালদার কালিয়াচক থানার(Kaliyachak P.S.) সুজাপুর এলাকায়। বাড়ি থেকে মালদা শহরের(Malda City) দিকে আসছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।

অন্যদিকে,মালদার জেলা তৃনমূল কংগ্রেসের নির্দেশে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকার সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদদের বরখাস্তের প্রতিবাদে গাজোলে রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সম্মেলনের আয়োজন করা হয়।শুক্রবার বেলা তিনটা নাগাদ গাজোলের(Gajal) শংকরপুর কালী মন্দির থেকে একটি মৌন মিছিল বের করে গাজোল শহর পরিক্রমা করে এসে শংকরপুর বেসরকারি লজের সামনে শেষ হয় । তারপর রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে দলীয় পতাকা উত্তোলনের পরে সম্মেলনের সভা শুরু হয় । এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি , মালদা জেলা রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি।

মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, মালদা জেলা শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল , রাজ্যের উদ্বাস্তসেল ভূমি এর চেয়ারম্যান রঞ্জিত সরকার,গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, রাজকুমার সরকার তৃণমূল নেতা মলয় সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি এরপরে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করবেন বলে দাবি করেন তিনি।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী