সান্তা সেজে শিশুদের মাঝে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিনের আগে সান্তা সেজে বিশেষভাবে সক্ষম শিশুদের কাছে পৌঁছে গেলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। প্রতি বছরই বড়দিনের সময় এই সব শিশুদের সঙ্গে সময় কাটান সুবীরবাবু। এই বছরও তার অন্যথা হল না।

বড়দিনের দুদিন আগেই উত্তরপাড়া লুইস ব্রেইল মেমোরিয়াল স্কুলে পৌঁছে গেলেন সুবীরবাবু। লাল জামা, মাথায় লাল টুপি ও নকল দাড়ি লাগিয়ে সান্তা সেজে স্কুলে পৌঁছোন জেলা পরিষদের এই সদস্য। তাঁর সঙ্গে ছিল নানা ধরনের উপহার। স্কুলে গিয়ে সকলের হাতে কেক, চকলেট, জামা ও শীতের সামগ্রী তুলে দেন তিনি। সুবীরবাবু যখন স্কুলে আসেন, জিঙ্গল বেলের সুর ভেসে ওঠে স্কুল চত্বরে। সেটা শুনে দৃষ্টিহীন শিশুরা বুঝতে পারে, সান্তা এসে গিয়েছি। সান্তার হাত থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত সকলেই। বড়দিন উৎসবের আগে বেশ কিছুটা সময় বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কাটিয়ে আনন্দিত সুবীরবাবুও।

এদিন অনুষ্ঠান শেষে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জানান, ‘প্রতি বছরই নিজের সমাজসেবী সংগঠন প্রকৃতির সদস্যদের নিয়ে আমি বিশেষভাবে সক্ষম শিশুদের কাছে যাই। বিভিন্ন কাজের সঙ্গে সঙ্গে এটাও আমার কাছে একটা কর্তব্য।‘ বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়িয়ে তিনি জানান, ‘আমরা সারা বছর ধরেই অসহায় মানুষের পাশে থাকি। কখনও বৃদ্ধ পিতামাতাদের পাশে, আবার কখনও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে। এই সব বিশেষভাবে সক্ষম শিশুরা অনেক কিছু করতে পারে তাঁদের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে। কিন্তু অনেকেই আমরা এদের পাশে দাঁড়াই না।‘

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের