মাস্ক ছাড়াই নব-দম্পতিকে অভিনন্দন জানিয়ে ফের বিতর্কে চান্নি

সম্প্রতি পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পঞ্জাবের মান্দি কালান গ্রামে পথচলতি এক নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন চান্নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্কে চান্নি। কিন্তু এবার বেকায়দায় পড়লেন নিজের রাজ্যের মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়েই। পথ চলতি এক নবদম্পতি অভিনন্দন জানাতে গাড়ি থেকে নেমেছিলেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে নেমেছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীরাও। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরেছিলেন পাত্রকে। আর গণ্ডগোলটা হয়েছে সেখানেই। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাঁর নিরাপত্তারক্ষী কাউকেই কোনওরকমভাবে করোনা বিধি মানতে দেখা যায়নি। এমনকি তাঁদের কারোর মুখেই ছিল না কোনও মাস্ক। আর সেই ছবি সামনে আসতেই আবারও মাথাচাড়া দিয়েছে বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে কোনোরকম সতর্কতা অবলম্বন না করে, এমনকি মাস্ক না পরেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তা নিয়েই উঠছে প্রশ্ন।

সম্প্রতি পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পঞ্জাবের মান্দি কালান গ্রামে পথচলতি এক নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন চান্নি। কিন্তু কারোর মুখেই নেই কোনও মাস্ক। এমনকি কোনওরকম করোনা বিধি না মেনে তাঁকে সর্বসম্মুখে মিষ্টি খেতেও দেখা গিয়েছে। এরপরেই দানা বেঁধেছে বিতর্ক। রাজ্যের সর্বোত্তম প্রশাসনিক প্রধান নিজে কীভাবে করোনাবিধি উপেক্ষা করতে পারেন তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি আম নাগরিক। আর আমি আম নাগরিকদের প্রতিনিধিত্ব করতেই এখানে এসেছি।’ এরপরেই তাঁর দিল্লি সফরকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। গরীব ঘরের ছেলে এবং গরীবের প্রতিনিধি কেন প্রাইভেট জেটে করে দিল্লিতে গেলেন কংগ্রেস শীর্ষনেতাদের সঙ্গে দেখা করতে তাই নিয়ে ওঠে প্রশ্ন।

অন্যদিকে রবিবার ১৫ জন সদস্য নিয়ে নতুন মন্ত্রীসভার ঘোষণা করেন চান্নি। সেই তালিকায় ৬ জন নতুন সদস্যের নাম হয়েছে। সেখানেও  দলের সদস্যদের হাজার ওজর আপত্তি উপেক্ষা করে নিজের পছন্দের লোকজনকে নিয়ে মন্ত্রীসভা গঠন করতে দেখা গেল চান্নিকে।

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের