রামমন্দির উদ্বোধনের দিনেই প্রকাশিত হবে ভোটার তালিকা

৫ জানুয়ারির পরিবর্তে এবছর ভোটার তালিকা প্রকাশ হবে ২২ জানুয়ারি। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই বহুল চর্চিত রামমন্দিরের উদ্বোধন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিরাচরিত প্রথা ভেঙে ভোটার তালিকা(Voter List) প্রকাশের দিনক্ষণ পরিবর্তন করল নির্বাচন কমিশন(Election Commission of India)। ৫ জানুয়ারির পরিবর্তে এবছর ভোটার তালিকা প্রকাশ হবে ২২ জানুয়ারি। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই বহুল চর্চিত রামমন্দিরের উদ্বোধন(Inauguration of Ram Mandir)। পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের(West Bengal State Election Commission) তরফে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তনের কথা জানানো হয়েছে। কমিশনের যুক্তি, বিভিন্ন রাজ্য তালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি। তাই বাড়তি সময় দেওয়া হয়েছে। কমিশনের দাবি, যেহেতু এই তালিকা মেনেই নির্বাচন হবে, তাই বাড়তি সাবধানতা নেওয়া হয়েছে। তবে কমিশনের এই পদক্ষেপে রাজনৈতিক রং দেখছে বিরোধীরা।

ওয়াকিবহাল মহলের ধারণা, চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের দিনক্ষণ পরিবর্তনের ক্ষেত্রে কমিশনের এহেন যুক্তি অমূলক। কারণ রামমন্দির উদ্বোধনের দিন তালিকা প্রকাশ হলে হিন্দু ভাবাবেগে প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। তাই কেন কমিশন এই দিনটিকেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হিসেবে বেছে নিল, তাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই চোখে পড়ছে রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে গেরুয়া শিবিরের লম্ফঝম্ফ। কার্যত এই ইস্যুকে সামনে রেখেই ২৪’র ভোটে যেতে চাইছেন নরেন্দ্র মোদি(Narendra Modi) ও তাঁর দল বিজেপি(BJP)।

ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নানান মহল থেকে নানান ব্যক্তিত্বকে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে নানান জল্পনা। যার মধ্যে অন্যতম হল, লোকসভা নির্বাচনে ৪০০ আসন জয়ের লক্ষ্য বিষয়টি। বিজেপির তরফেই দাবি করা হচ্ছে তাঁরা ২৪’র ভোটে ৪০০ আসন জয়ের লক্ষ্য নিয়ে ভোটের ময়দানে নামবেন। উনিশের ভোটে বিজেপি একাই ৩০০’র বেশি আসন পেয়েছিল। এবার তাঁরা সেই আসনসংখ্যাকে ৪০০’র উর্ধ্বে নিয়ে যেতে চাইছে।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক