দুরন্ত শিভম, আফগানদের হারিয়ে জয়ী রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: শিভম দুবে, তিলক ভার্মা আর জিতেশ শর্মা- এই ত্রয়ীর সৌজন্যেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিল ভারত। জয়ের জন্য লক্ষ্য ছিল ১৫৯ রান। ১৫ বল বাকি থাকতে হাতে ছয় উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত বাহিনী। ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন শিভম। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ২১ রানে দুই উইকেট নিয়েছেন।   

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুর্দান্ত করার পরেও অক্ষর পটেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় রানের ইনিংস গড়তে পারেনি আফগানরা। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৫৯ রান। ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শূন্য রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এর পরে তিলক ভার্মার সঙ্গে জুটি বাঁধেন গিল। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে মুজিব উর রহমানের বলে ব্যক্তিগত ২৩ রান করে তিনিও সাজঘরে ফেরেন। পওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে ভারত।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও শিভম দুবে দলকে এগিয়ে নিয়ে যান। আফগান বোলারদের বিরুদ্ধে মারমুখী  মেজাজে ব্যাট করতে থাকেন। জুটি বেঁধে ৪৮ রান যোগ করেন। নবম ওভারে বল করতে এসে তিলককে (২৬) ফেরান আজমাতুল্লাহ ওমরজাই। এর পরে উইকেট রক্ষক জিতেশ শর্মা ও  শিভম জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন জিতেশ। শেষ পর্যন্ত পাঁচটি চারের সাহায্যে ১৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে মুজিব উর রহমানের বলে সাজঘরে ফেরেন তিনি। ছয় নম্বরে ব্যাট করতে নামা রিঙ্কু সিং স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রথম বলেই চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন। দুই তরুণ ব্যাটার সাবলীলভাবে খেলতে থাকেন। চারটি চার ও একটি ছক্কার সাহায্যে কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন শিভম। অষ্টাদশ ওভারে নাভিন উল হকের বলে পর পর ছক্কা ও চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি। পাঁচটি চার ও দুই ছক্কার সাহায্যে ৬০ রানে অপরাজিত থাকেন শিভম। উল্টোদিকে ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন রিঙ্কু।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ