Loading live market data...
Loading active stocks...
Connecting...

২৭ বছর পর বড় পর্দায় কামব্যাক, জুটিতে ফিরছেন চিরঞ্জিত-ইন্দ্রাণী

ছবির নাম 'দ্য লুপ', এই ছবির হাত ধরেই দীর্ঘ ২৭ বছর পর রূপোলী পর্দায় জুটি বাঁধছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কেঁচো খুড়তে কেউটে’, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির জনপ্রিয়তা আজও মানুষের কাছে তাজা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে ছিলেন অভিনেতা চিরঞ্জীত চক্রবর্তী এবং ইন্দ্রানী দত্ত। মজার এবং রহস্য পুরো মুড়েছিল ছবির কাহিনী জুড়ে। যেমন ছিল চিরঞ্জীতের দুর্ধর্ষ পারফরম্যান্স, তেমনি ছিল ইন্দ্রানী দত্তের দাপুটে অভিনয়। ছবির স্মৃতিগুলি এখনও নব্বই দশকের মানুষের মধ্যে সজাগ। এরপরে আর এই জুটি পর্দায় একসঙ্গে ধরা দেননি। তাই ভক্তদের মধ্যে একটি আশা তো ছিলই, আবার কবে পর্দায় তাঁরা একসঙ্গে ধরা দেবেন?

যদিও বর্তমানে সময়ের ব্যবধানে চুলে পাক ধরেছে দুজনেরই। টলিউডের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক-নায়িকা ছিলেন চিরঞ্জীত চক্রবর্তী এবং ইন্দ্রানী দত্ত। তবে এখন বয়স্কদের পাতায় নাম লিখিয়েছেন তাঁরা। তবুও মানুষ তাঁদেরকে একসঙ্গে দেখতে চায় পর্দায়। এবার দর্শকদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। খুব শীঘ্রই জুটি বেঁধে রূপোলী পর্দায় ধরা দেবেন চিরঞ্জীত এবং ইন্দ্রানী। ছবির নাম ‘দ্য লুপ’, এই ছবির হাত ধরেই দীর্ঘ ২৭ বছর পর রূপোলী পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। ইমেজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট নিবেদিত, অর্ঘ্যদীপ চ্যাটার্জি পরিচালিত এই ছবিও মুলত ফিরে আসার গল্প বলবে। সিনেমাটি মুলত একটি রিসর্টকে ঘিরে আবর্তিত। আর রিসর্টের মালিকই হলেন মিস্টার এন্ড মিসেস গোমস।

যে চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জীত এবং ইন্দ্রানী। ছবির গল্প বলবে, তারা ওই রিসর্টেই বসবাস করেন। খুব একটা হৈ হট্টগোল পছন্দ করেন না। খুব কম সংখ্যক গেস্টদের বুকিং দেয়, সেখানেই কয়েকজন ছুটি কাটাতে আসে। এরপর এক রাতে তাঁদের জন্যে নেমে আসবে মৃত্যুর হাতছানি। কিন্তু কেন এমনটা হয়, সবটাই কী মিস্টার এবং মিসেস গোমসের কোনও চক্রান্ত? নাকি তাঁরাই কোনও চক্রান্তের শিকার।সেই খোঁজই দেবে এই ছবি। থ্রিলার এই ছবিতে চিরঞ্জিত চক্রবর্তী ও ইন্দ্রাণী ছাড়াও থাকছেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, বরুণ চন্দ, অপ্রতিম চট্টপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, তনয়া মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এই সিনেমায় মিউজিক দিচ্ছেন রণজয় ভট্টাচার্য। এই বছরের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি, তবে এখনও শুটিং শুরু হয়নি।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি