বেতন বন্ধে কোপ নয় স্কুলশিক্ষায়! রায় হাইকোর্টের

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, অভিভাবকেরা বেতন দিতে না পারলেও স্কুল কর্তৃপক্ষ তাঁদের ক্লাস বন্ধ করতে পারবে না। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড না দেওয়া বা তাঁদের পরীক্ষায় বসতে বাধাও দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে লকডাউনের মধ্যে অনেক অভিভাবকই তাঁদের কাজ হারিয়ে ফেলেছিলেন। তার জেরে ছেলেমেয়ের স্কুলে চড়া হারে বেতন তাঁরা দিতে পারেননি। এই ঘটনা একজনের সঙ্গে ঘটেনি। রাজ্যজুড়ে হাজার হাজার অভিভাবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তার জেরেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। কেননা বেসরকারি স্কুলকর্তৃপক্ষগুলি সিদ্ধান্ত নিয়েছিল, বেতন জমা না পড়লে পড়ুয়াদের ক্লাস করা বন্ধ করে দেওয়া হবে স্কুলগুলিতে। সেই সিদ্ধান্তের জেরেই মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলাতেই শুক্রবার রায় দিল হাইকোর্ট। সাফ জানিয়ে দিল, অভিভাবকেরা বেতন না মেটালেও ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারবেন না বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলি।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, অভিভাবকেরা বেতন দিতে না পারলেও স্কুল কর্তৃপক্ষ তাঁদের ক্লাস বন্ধ করতে পারবে না। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড না দেওয়া বা তাঁদের পরীক্ষায় বসতে বাধাও দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। এর আগে রাজ্যের এই শীর্ষ আদালতই কিন্তু নির্দেশ দিয়েছিল, ১০০ শতাংশ বেতন মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। তা নিয়ে বিভিন্ন স্কুলে সমস্যার অভিযোগ উঠতে থাকে। কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বেতন না দেওয়ায় পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কোথাও অভিযোগ ওঠে, দেওয়া হচ্ছে না অ্যাডমিট কার্ড। এর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিভাবকদের একাংশ। সেই মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। তাই এই মামলার শুনানি স্থগিত রাখা হোক। কিন্তু আদালত এদিন জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও বেসরকারি স্কুলই বেতন বিভ্রাটের অভিযোগ তুলে পড়ুয়ার শিক্ষায় ব্যাঘাত ঘটাতে পারবে না। আগামী ১৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী