NRDF’র তৎপরতায় গঙ্গাসাগরে উদ্ধার নিখোঁজ ভেসেল

National Disaster Response Force'র তৎপরতায় গঙ্গাসাগরে উদ্ধার নিখোঁজ ভেসেল। নিরাপদে উদ্ধার ১৪০জন পুণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগরে(Gangasagar Mela 2024) পুণ্যস্নান সেরে ফেরার পথে বিপত্তি। মকরসংক্রান্তির পুণ্য তিথিতে গঙ্গাসাগর থেকে স্নান সেরে ফেরার পথে ঘন কুয়াশায় রাস্তা হারিয়ে ফেলে পুণ্যার্থী বোঝাই দুটি ভেসেল(Vessel)। নোঙর করে দাঁড়িয়ে পড়ে ভেসেল দুটি। যার মধ্যে একটি ভেসেলের নোঙড় ছিঁড়ে যায় ও জলের স্রোতে দ্রুত এগিয়ে যেতে থাকে। এই পরিস্থিতিতে খবর যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NRDF’র কাছে। তাঁরাই ট্র্যাক করে দুটি ভেসেলকে। ভেসেল দুটিকে খুঁজে পেয়ে উদ্ধারকাজ শুরু করে National Disaster Response Force। উদ্ধারকাজে প্রায় কয়েক ঘণ্টা সময় লাগে। উদ্ধারের পর পুণ্যার্থীদের নামখানা স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, গতকাল, সোমবার গভীর রাত আড়াইটে নাগাদ কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের লট নম্বর ৮’র ঘাটের দিকে যাচ্ছিল ভেসেল দুটি। প্রায় ৪০০ জন পুণ্যার্থী ছিলেন। তবে NRDF ও প্রশাসনের তৎপরতায় সকলেকই উদ্ধার করা গিয়েছে। হলদিয়া থেকে হোভ্যারক্রাফট নিয়ে এসে নিখোঁজ ভেসেলটিতে থাকা ১৪০জন পুণ্যার্থীকে উদ্ধার করে হয়। এদিকে মেলা শেষের মুখে এদিন অর্থাৎ মঙ্গলবার রাজ্যের ৫মন্ত্রীকে গঙ্গাসাগরে তটে ঝাঁট দিয়ে এলাকা পরিষ্কার করতে দেখা যায়।

এই ৫ মন্ত্রী হলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মেলার মূল স্নান পর্ব শেষ হয়ে যাওয়ায় এখন অনেক পুণ্যার্থীই বাড়ি ফেরার পথে। আগামিকালই সরকারি ভাবে মেলা শেষ হওয়ার কথা। এবার মেলায় ১ কোটিরও বেশি পুণ্যার্থী এসেছেন এবং রেকর্ড গড়ে দিয়েছেন।

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি