বিপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক বাংলাদেশি এই পেসারের

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচেই এবার হ্যাটট্রিক পেলেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। দুর্দান্ত ঢাকার হয়ে এই দুরন্ত হ্যাটট্রিকটি করেন শরিফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাই সপ্তম হ্যাটট্রিক।

এদিন চার ওভার বল করেন শরিফুল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি। ৪ ওভারে ২৭ রান দেন বাংলাদেশের এই পেসার। তবে শরিফুলের শেষ ওভারটি ছিল দুর্দান্ত। শেষ ওভারে প্রথমে দুটি ছয় হজম করতে হয় শরিফুলকে। এরপর সেই ওভারেই চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পর পর তিনটি উইকেট তুলে নেন তিনি। শেষ তিন বলে একে একে ঘরে ফেরালেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামকে। চতুর্থ বাংলাদেশি হিসাবে বিপিএলে হ্যাটট্রিক করলেন শরিফুল। শরিফলের সেই দুর্দান্ত ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস ১৪৩ রানে শেষ হয়।

২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসাবে হ্যাটট্রিক করেছিলেন আমিন হোসেন। এরপর ২০১৯ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন আলিস আল ইসলাম। এরপর ২০২২ সালে বিপিএলে হ্যাটট্রিক আসে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাত ধরে। তবে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের মোহম্মদ শামি। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে হ্যাটট্রিকটি করেছিলেন তিনি।

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ