নাগাল্যান্ডের কয়লা খনিতে ভয়াবহ দুঘটনা, ৬ শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : নাগাল্যান্ডের কয়লা খনিতে আগুন লেগে ছয় জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন চার জন। জানা গিয়েছে, মৃত শ্রমিকরা প্রতিবেশি রাজ্য অসম থেকে এসেছিলেন। আহতদের অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের ওখা জেলায় রিসায়ন নামে একটি প্রত্যন্ত গ্রামে একটি কয়লা খনিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় দশ জন শ্রমিক কয়লা খনিতে আটকে পড়ে। খনিতে আগুন লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ছয় জন শ্রমিকের মৃত্যু হয়। বাকি চার জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, সেবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ওখা জেলা প্রশাসন। জানা গিয়েছে, যে সব শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁরা অসমের সোনিতপুর থেকে এসেছে।

জানা গিয়েছে, খনিতে কাজ করার ক্ষেত্রে শ্রমিকদের জন্য নিরাপত্তা বিধি থাকে। নাগাল্যান্ডের কয়লা খনিতে কয়লা উত্তোলন অবৈধ নয়। তবে ওই সব কয়লা খনিতে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। নাগাল্যান্ড সরকারের আধিকারিকরা জানিয়েছেন, শ্রমিকদের কাজ করার জন্য যে সব নিরাপত্তা বিধি মানা দরকার, সেই সব কোনও ব্যবস্থাই রাখা হয়নি।

এর আগেও নাগাল্যান্ডের এই সব কয়লা খনিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। একের পর এক এই দুর্ঘটনার জন্য ২০১৪ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এই সব খনি থেকে কয়লা উত্তোলনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। তবে এরপরও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা ভেবে নাগাল্যান্ড সরকার জানিয়েছিল, নিরাপত্তা বিধি মেনে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে নাগাল্যান্ডের খনি থেকে কয়লা উত্তোলন করা হবে। সরকারের সেই আশ্বাসের পরও ফের আরও একবার শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে গেল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ