আবারও মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, আবারও সেই মালদা, চিহ্নিত ৬ পড়ুয়া

গতকালের মতো এদিনও মালদা জেলা থেকেই ফাঁস হয়েছে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন। চিহ্নিত করা হয়েছে ৬জন পরীক্ষার্থীকে। বাতিল হয়েছে তাঁদের পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালের পরে আবারও এদিন। শুক্রের পরে শনি। আবারও সেই মালদা(Malda District)। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার(Madhyamik Exam 2024) দ্বিতীয় ভাষা বা ইংরেজির পরীক্ষা ছিল এদিন। আর সেই পরীক্ষার প্রশ্নও এদিন ফের চলে আসে সোশ্যাল মিডিয়াতে(Question Leaked in Social Media)। যেহেতু প্রশ্নপত্রে আগে থেকেই QR Code রাখা হয়েছিল, তাই জানতে অসুবিধা হয়নি কোথা থেকে সেই প্রশ্ন ফাঁস হয়েছে আর তা কে করেছে। আর তারপরেই দেখা যায় গতকালের মতো এদিনও মালদা জেলা থেকেই ফাঁস হয়েছে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন। গতকাল প্রথম ভাষা বা বাংলার পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এই মালদা থেকেই ২ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। তাঁদের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরে তাঁদের গ্রেফতারও করা হয়। এদিন ৬জন পরীক্ষার্থীকে প্রশ্ন ফাঁসের ঘটনায় চিহ্নিত করেছে মধ্য শিক্ষা পর্ষদ। এরা মালদার এনায়েতপুর হাইস্কুলের(Enayatpur High School) পরীক্ষার্থী তথা ছাত্রছাত্রী। ৬জনের মধ্যে ২জন ছাত্রী ও ৪জন ছাত্র। এদের সবার পরীক্ষা এদিন বাতিল করা হয়েছে। থাকছে গ্রেফতারির সম্ভাবনাও।

গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে বা তারও আগে প্রশ্ন ফাঁস হ্যে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই ঘটনার জেরে বার বার বিতর্কের মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকেও। এবারে সেই প্রশ্ন ফাঁস ঠেকাতেও QR Code ব্যবহার চালু হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নপত্রে QR Code থাকবে। আর এই QR Code থাকার কারণেই এবার পর পর ২দিন মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হয়ে গেলেও কারা সেই কাজ করেছে তা দ্রুত চিহ্নিত করা যাচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে। এমনকি নাবালক বা নাবালিকা বলে তাঁদের ছাড় দেওয়া হচ্ছে না। করা হচ্ছে গ্রেফতারিও। গতকাল যে ২ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ফাঁস করেছিল তাদের ১জন ইংরেজবাজারের নঘরিয়া হাইস্কুলের পড়ুয়া। সে পরীক্ষা দিচ্ছিল রায়গ্রাম হাইস্কুল থেকে। সেখান থেকেই সে প্রশ্ন ফাঁস করে। ওপরজন চামাগ্রাম হাইস্কুলের ছাত্র যার আসন পড়েছিল বেদরাবাদ হাইস্কুলে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ