বিজেপি-আরএসএস ঘৃণা ছড়াচ্ছে, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ফের ভারত জোড়ো যাত্রায় নেমে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রীতিমতো আক্রমণাত্মক সুরেই রাহুল জানান, দেশে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি-আরএসএস, যদিও এই দেশের ডিএনএ-তে শুধু ভালোবাসাই রয়েছে।

দুই দিনের বিরতি নিয়ে রবিবার চণ্ডীগড় থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিনের যাত্রায় অংশ নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা করে রাহুল জানান, তাদের দল ভবিষ্যত প্রজন্মের জন্য এমন একটা দেশ গড়ে তুলতে চায় যেখানে হিংসা, ঘৃণার কোনও স্থান নেই। এখন দেশের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানো হচ্ছে। কোথাও ভাষাকে ভিত্তি করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, কোথাও আবার এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের বিবাদ লাগানো হচ্ছে। আসলে বিজেপি ও আরএসএস-ই দেশ জুড়ে এই সব ঘৃণার পরিবেশ ছড়াচ্ছে। এই দেশে আসলে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চিন্তাভাবনা, মতাদর্শের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করে। এই দেশের ডিএনএ-তে শুধু ভালোবাসার কথাই লেখা রয়েছে।

এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী। মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়েও এদিন মুখ খুলতে দেখা গিয়েছে রাহুল গান্ধী। এই প্রসঙ্গে তিনি জানান, মমিপুরে হিংসার ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অনেক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। গত বছরের মে মাস থেকেই এই অনিশ্চয়তা চলছে। তবে তা সত্বেও প্রধানমন্ত্রী সেখানে একবারও যাননি। যেভাবে উত্তরপূর্বের এই রাজ্যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁর মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকার এই অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

এদিন সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে তিনি জানান, সেনাবাহিনীতে খুব কম সময়ের জন্য নিয়োগ করা হয়েছে। কিন্তু তাঁর দল এক লক্ষ ৫০ হাজার যুবকদের সুবিচার দেবে।

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস