আধার বাতিলে ভোট বাতিলের আশঙ্কা মমতার

মমতার আশঙ্কা যে আধার কার্ড বাতিলের জন্য ইচ্ছাকৃত ভাবে এই সময়কেই বেছে নেওয়া হয়েছে যাতে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেট ২০২৪-২৫’র ওপর বক্তব্য রাখতে উঠে এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আধার কার্ড বাতিলের(Aadhar Card Cancelation) প্রসঙ্গটি তোলেন। তাঁর দাবি, সামনের লোকসভা নির্বাচনে(General Election 2024) যাতে মানুষ ভোট দিতে না পারে সেই লক্ষ্যেই এই আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ‘আধার কার্ড বাতিল করে দিচ্ছে, নির্বাচনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারেন।ঘটনা হচ্ছে, দেশে এখন আধারকার্ডধারী মানুষের সংখ্যা প্রায় ৫০ কোটি। আবার শেষ সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী দেশে ২৪’র নির্বাচনে মোট ভোটার ৯৬.৮০ কোটি। এবার সারা দেশে যদি ১০-১২ কোটি আধার কার্ড রাতারাতি বাড়িতে চিঠি পাঠিয়ে বাতিল করে দেওয়া হয় তাহলে সেই ঘটনা কিন্তু লোকসভা নির্বাচনের সময় নানা কেন্দ্রের ফলাফল বদলে দিতে পারে। কেননা যাদের ভোটার কার্ড নেই তাঁদের অনেকেই আধার কার্ড দেখিয়ে ভোট দেন। আর এখানেই মমতার আশঙ্কা, বিজেপি ও কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের হার ঠেকাতেই এই সময়ে বাড়ি বাড়ি আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো হচ্ছে।

অন্যদিকে আধার কার্ড চালু করা ও তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা UIDAI’র তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ড বাতিলের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দেশে বহু মানুষ আছে যারা কিনা নিজেদের আধার কার্ড আপডেট করেননি। আধার কার্ড চালু হবার পরে যারা একটি বারের জন্য হলেও নিজের আধার কার্ড আপডেট করেননি, তাঁদের কার্ড ১০ বছরের পুরাতন হলেই তা বাতিলের কথা জানিয়ে চিঠি যাবে। সেই চিঠিই এখন লোকের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে। সেটা যাচ্ছে নিয়মানুসারে। কিন্তু সেই আধার কার্ড বাতিল হলেই যে আবার নতুন করে আধার কার্ড করতে হবে এমন নয়। বাড়ির কাছে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র অথবা CSC সেন্টারে গিয়ে নিজের ১০ বছরের পুরনো আধার কার্ডটি আপডেট বা KYC করিয়ে নিলেই তা আবার সক্রিয় হয়ে যাবে। কিন্তু UIDAI’র তরফ থেকে এই কথা বলা হলেও অনেকেই দাবি করছেন যাদের কার্ড বাতিল হয়ে গিয়েছে তাঁরা কার্ডটি আপডেট বা KYC করাতে গিয়ে শুনছেন ভোটের আগে কার্ড আর আপডেট বা KYC করানো যাবে না। যার অর্থ সেই ব্যক্তি বা মহিলা আধার কার্ড দেখিয়ে আর ভোটও দিতে পারবেন না। এখানেই মমতার আশঙ্কা যে আধার কার্ড বাতিলের জন্য ইচ্ছাকৃত ভাবে এই সময়কেই বেছে নেওয়া হয়েছে যাতে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম হয়।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের