আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌরভের জমি মামলায় বিপাকে রাজ্য, জারিমানা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি মামলায় বিপাকে পড়ল রাজ্য সরকার। তাদের সংস্থা ‘হিডকো’-কে জরিমানা করে বসল কলকাতা হাইকোর্ট। যদিও স্কুল তৈরি করার জন্য নেওয়া রাজ্য সরকারের জমি আগেই ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।

বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দোপাধ্যায় হিডকো কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এঁরা দু’জনই হলেন এই মামলার ভারপ্রাপ্ত বিচারপতি।

জমি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর গত বছর আগস্ট মাসে রাজ্য সরকারের জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্ত ভারতীয় অধিনায়ক। নিউটাউন সিটি সেন্টার-২-এর সামনে সরকারের থেকে পাওয়া ওই জমিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল করতে চেয়েছিলেন সৌরভ। সেই কারণেই হিডকো-র তরফ থেকে ‘বাংলার মহারাজ’-কে জমি দেওয়া হয়েছিল।

কিন্তু বিধাননগরের ‘হিউম্যানিটি’ নামক একটি সংস্থা ওই জমি নিয়ে মামলা করে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নিউটাউনের জমি ফিরিয়ে নিতে বলেন সৌরভ।   

Published by:

Share Link:

More Releted News:

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ