সাড়ে আট ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন দেব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : গরু পাচার মামলায় বুধবার সাড়ে আট ঘণ্টা ধরে অভিনেতা-সাংসদ দেবকে জিজ্ঞাসাবাদ করল ইডি। এদিন সকাল ১১টা দিল্লির ইডি দফতরে হাজিরা দেন দেব। বেরোন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। বেরোনোর সময় হাসিমুখেই ছিলেন দেব।

এদিন দিল্লির ইডি দফতর থেকে বেরিয়ে সংবাদিকদের সঙ্গে খুব একটা কথা বলতে দেখা যায়নি অভিনেতা-সাংসদ দেবকে। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি হাসিমুখে গিয়েছি। হাসিমুখে বেরোলাম। আমি তো কোনও চুরি করিনি। তাই কোনও ভয় নেই। ইডি যতবার ডাকবে, ততবার আসব। বাকি কথা ইডি বলবে। এসব নিয়ে কথা না বলাই ভালো।‘ এরপরই বিমানবন্দরের উদ্দেশ্য রওনা দেন দেব। ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যান দেব। এদিনই রাতে কলকাতায় ফিরে আসার কথা দেবের। অভিনেতা জানিয়েছেন, তাঁকে আর ডাকা হয়নি। এর আগে এদিন সকালে নিজের বাড়ি থেকে বেরোনোর সময়ে দেব জানিয়েছিলেন, তিনি কোনও অন্যায় করেননি। তদন্তে সবসময় সহযোগিতা করবেন তিনি। সেইকারণেই শুটিং বাতিল করে দিল্লি যাচ্ছেন।

উল্লেখ্য, গরু পাচার মামলায় বুধবার অভিনেতা-সাংসদ দেবকে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল দেবকে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেইসময় দেব জানিয়েছিলেন, এক জন ব্যক্তিকে চিনি কিনা, সেটা জানতে তাঁকে ডাকা হয়েছিল। তিনি তাঁর বক্তব্য রেখেছেন। দেবের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগটি এনেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায। হিরণের অভিযোগ, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন সাংসদ দেব।

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, অভিনব উদ্ভাবনকে কুর্নিশ নেটা নাগরিকদের

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক