আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার গোয়ায় ফুটল ঘাসফুল, প্রকাশ হল লোগো ও স্লোগান

নিজস্ব প্রতিনিধি: গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে আগেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় মানুষদের সঙ্গে যেমন কথা বলছেন তেমনই সংগঠন বিস্তারেও নজর দিয়েছেন। দেশের পশ্চিমাঞ্চলের রাজ্য় গোয়ার জন্য় মানানসই লোগো এবং স্লোগান তৈরি হয়ে গিয়েছে। যা সম্প্রতি প্রকাশ করল গোয়া তৃণমূল। গোয়া তৃণমূলের টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে, ‘গোয়ার মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেওয়া হবে। বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড’। অপরদিকে ডেরেক ও’ব্রায়েন আরেকটি টুইট করে জানিয়েছেন, ‘তৃণমূলে কোনও হাইকমান্ড কালচার নেই। স্থানীয় স্বাধীনভাবে নেতারাই দলকে এগিয়ে নিয়ে যাবেন’।

তাৎপর্যপূর্ণভাবে সোমবারই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। গোয়ার নাভেলিম কেন্দ্র থেকে সাত বার জিতে বিধায়ক হয়েছেন তিনি। এই কংগ্রেস নেতা দুবার গোয়ার মুখ্যমন্ত্রীও হয়েছেন। এদিন বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নামে উচ্ছ্বশিত প্রশংসা করেন। তিনি যে তৃণমূলে যোগ দিচ্ছেন সেটা এক কথায় পরিস্কার। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্য়েই তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের প্রায় ২০০জন সদস্য গোয়ার মাটি চষে ফেলেছেন। তাঁরাই তৃণমূলের সংগঠন বিস্তারের জমি তৈরি করছেন। এবার সেখানকার সংস্কৃতি ও চাহিদা অনুযায়ী লোগোও তৈরি হল। পাশাপাশি মানানসই স্লোগানও প্রকাশ করল গোয়া তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ