ভারী  তুষারপাতের জেরে হিমাচল প্রদেশে বন্ধ ৫ জাতীয় সড়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে শুরু হয়েছে ভারী তুষারপাত। এরফলে আটকে পড়েছে বহু পর্যটকেরা। জানা গিয়েছে, হিমাচল প্রদেশ থেকে প্রায় ৮১ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত তিন দিন ধরে টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে বেশ কয়েকটি তুষারধস ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে ব্যাহত হয়েছে যানচলাচল।

জানা গিয়েছে, লাগাতার তুষারপাতের জেরে হিমাচলপ্রদেশের পাঁচটি জাতীয় সড়ক সহ ৬৫০টিরও বেশি রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশের পুলিশের তরফ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, লাহুল ও স্পিতি জেলার স্পিতি উপত্যকায় আটকে পড়া ৮১ জন পর্যটককে রবিবার রাতে বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। বেশ কয়েকটি জেলা প্রায় ২৯০টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে এবং দুই দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে।

পাশাপাশি  লাহুল ও স্পিতিতে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণেও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে।  যার জেরে ব্যাহত হয়েছে জনজীবন। জোবরাং, রাপি, জসরথ, তারান্দ এবং থারোট সংলগ্ন গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয় কোন অসুবিধা হলে এলাকার পুলিশকে সেই বিষয়ে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে হিমাচলপ্রদেশ জুড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১