নির্বাচনী বন্ড নিয়ে তথ্য জমা দিতে ৩০ জুন পর্যন্ত সময় চাইল স্টেট ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অসাংবিধানিক’ ঘোষিত হওয়া নির্বাচনী বন্ড নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড নিয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় চাইল দেশের অন্যতম শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে  নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। আগামী ৬ মার্চের মধ্যেই এসবিআইকে  নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি  নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দিয়েছিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

ওই সময়সীমা শেষ হওয়ার মাত্র ৪৮ ঘন্টা আগেই বিস্তারিত তথ্য জমা দেওয়ার সময় বৃদ্ধি করার আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল এসবিআই। আর্জিতে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (ওই দিনই শীর্ষ আদালত নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল) ২২ হাজার ২১৭টি বন্ড বিক্রি হয়েছে। ওই বিশাল সংখ্যক বন্ডের তথ্য জমা দিতে সময়ের প্রয়োজন।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি