গঙ্গার তলায় মেট্রো থাকলে বুঝতে পারবেন যাত্রীরা, কিন্তু কীভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার অবসান। গঙ্গার তলা দিয়ে চলতে শুরু করবে মেট্রো। তবে আপনি যে গঙ্গার তলায় রয়েছেন, সেটা মেট্রোয় বসেই অনুভব করতে পারবেন। সেইজন্য মেট্রো রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো টানেলের উদ্বোধন হয়ে গেল। এসপ্লানেড থেকে হাওয়া ময়দান যেতে হলে গঙ্গা পার হতেই হবে। গঙ্গা ৫২০ মিটার দীর্ঘ। গঙ্গা পার হতে লাগবে ৪৬ সেকেন্ড। জানা গিয়েছে, যাত্রীরা যখন মেট্রো করে গঙ্গার তলায় প্রবেশ করবেন, তখন সেই বিষয়টি বোঝানোর জন্য একটি মাছের ছবি দেওয়া হয়েছে। ঠিক যেই সময় গঙ্গার তলায় মেট্রো প্রবেশ করবে, সেই সময় নীল আলো জ্বলে উঠবে।

উল্লেখ্য, এই ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি অংশের পরিষেবা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হয়ে গেল। ফলে হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রো ধরে এসপ্লানেডে আসতে পারবেন যেকোনও যাত্রী। তারপর দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরে কলকাতার যেকোনও প্রান্তে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এসপ্লানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পাশাপাশি জোকা থেকে মাঝেরহাট ও নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবাও বুধবার শুরু হয়ে গেল।

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?