Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহারাষ্ট্রে অজিত ও শিন্ডের দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে মহারাষ্ট্রে এনডিএ শরিক দলগুলির আসন সমঝোতা নিয়ে কাটল জট। সমঝোতা অনুযায়ী, রাজ্যের ৪৮ লোকসভা আসনের মধ্যে ৩১টি লড়বে বিজেপি। ১৩টি আসনে লড়বে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা। আর বাকি চারটি আসনে লড়বে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। দুই শরিক দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত ওয়ায় অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে এনডিএ’র শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছিল। মূলত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের দল একাধিক আসনে দাবি জানানোয় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। গত সপ্তাহে আসন সমঝোতা নিয়ে জট কাটাতে মুম্বই ছুটে গিয়েছিলেন অমিত শাহ। যুযুধান দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসেছিলেন। যদিও তাতে কোনও লাভ হয়নি। মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের খাসতালুক বারামতী-সহ একাধিক আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে অনড় থাকেন শিন্ডে। শেষ পর্যন্ত দফায়-দফায় বৈঠক করে বিজেপি শীর্ষ নেতৃত্ব জট কাটাতে সমর্থ হয়েছেন।

সূত্রের খবর, সমঝোতা অনুযায়ী বারামতী, রায়গড়, শিরুর ও পরবানিতে লড়বেন অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি প্রার্থীরা। তার মধ্যে বারামতীতে শরদ কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে লড়তে পারেন অজিত পত্নী সুনেত্রা পওয়ার। রায়গড়ে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অনন্ত গীতের বিরুদ্ধে ঘড়ি চিহ্নে দাঁড়াতে পারেন সুনীল টাটকারে। শিরুর আসনে প্রদীপ কন্ড কিংবা আদালরাও পাতিলের মধ্যে একজন প্রার্থি হতে পারেন। পরভানিতে প্রার্থী হতে পারেন রাজেশ ভিতেকর। 

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত