শনিবার ৩টের সময়ে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। আগামিকাল শনিবার বেলা তিনটের সময়ে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও সিকিমের বিধানসভা ভোটের নির্ঘন্টও ঘোষণা করা হবে। আজ শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এ কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

পাঁচ বছর আগে ২০১৯ সালে ১০ মার্চ লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মোট সাত দফায় দেশের ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। প্রথম দফার ভোট হয়েছিল ১১ এপ্রিল। আর শেষ দফার ভোট হয়েছিল ১৯ মে। ভোটের ফল প্রকাশ হয়েছিল ২৩ মে। যদিও এবার কবে ভোটের নির্ঘন্ট ঘোষণা হবে তা নিয়ে গত মাসখানেক ধরেই জল্পনা চলছিল। তার মধ্যেই ফেব্রুয়ারি মাসে অবসর নিয়েছিলেন নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে। আর মার্চের গোড়ার দিকে আচমকাই সরে দাঁড়িয়েছিলেন আর এক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। ফলে তিন সদস্য নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার পদে থেকে গিয়েছিলেন শুধু রাজীব কুমার।

লোকসভা ভোটের কথা মাথায় রেখে গতকাল বৃহস্পতিবারই দুই নির্বাচন কমিশনারের শূন্যপদে প্রাক্তন আমলা সুখবূঈর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমারকে নিয়োগ করেছিল কেন্দ্র। আমলা মহলে দুজনেই ‘বিজেপিপন্থী’ হিসাবে পরিচিত। ওই দু’জনকে নিয়োগ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন নিয়োগ কমিটির সদস্য তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রাতেই দুই নির্বাচন কমিশনারের নিযোগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে আইন ও বিচার মন্ত্রক। এদিন সকালে নির্বাচন সদনে এসেই দায়িত্ব বুঝে নেন নতুন দুই নির্বাচন কমিশনার। তার পরেই লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসেন তিন নির্বাচন কমিশনার। ওই বৈঠকেই ঠিক হয়, শনিবার দুপুর তিনটের সময়ে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ভোট নির্ঘন্ট ঘোষণা করা হবে।

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে