ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা কত, পুলিশ কমিশনারকে ভর্ৎসনা বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি : হাইকোর্টের ক্ষমতা কত, কলকাতার পুলিশ কমিশনারকে তা স্মরণ করিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। একটি মোবাইল চুরির মামলায় আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ ওঠে। আদালত অবমাননার অভিযোগ শুনে শুক্রবার ভর্ৎসনার সুরেই বিচারপতি জানান, আদালতের নির্দেশ কি খেলার জিনিস? আদালতের ক্ষমতা কত, সেটা ভুলে যাবেন না। পরবর্তী শুনানির দিন পুলিশ কমিশনারকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। 

সম্প্রতি একটি মোবাইল চুরি সংক্রান্ত মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি চুরি যাওয়া মোবাইলটি যে সংস্থার তার কাছ থেকে তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরও পুলিশের তরফে কোনও কাজই এগোয়নি। উল্টে পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে।

পুলিশ প্রশাসনের এই ভূমিকা দেখে এদিন শুনানিপর্বে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি জানান, আদালতকে নির্দেশ নিয়ে কি উপহাস করছেন। ভুলে যাবেন না আদালতের ক্ষমতা কত। একইসঙ্গে বিচারপতি এদিন প্রশ্ন তোলেন, পুলিশ প্রশাসন কি মনে করছে হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে? আদালত অবমাননার জন্য কেন পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে না? এরপরই এদিন বিচারপতি জানিয়ে দেন, মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২২ মার্চ। সেইদিন কলকাতার পুলিশ কমিশনারকে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, একটি মোবাইল চুরির ঘটনায় পঙ্কজ কুমার দুগার নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। আদালতে মামলাকারীর আবেদন ছিল, ২০২২ সালে্র ২২ জুন তাঁর মোবাইল টাওয়ারের লোকেশন কোথায় ছিল, তা জানাতে হবে ওই মোবাইল সংস্থাকে। এই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন হাইকোর্টের এই পর্যবেক্ষণ।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার