যোগী রাজ্যে টাকা হাতানোর লোভে ‘গণবিবাহ আসরে’ নিজের ভাইকে বিয়ে বিবাহিত মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থ হাতানোর লোভে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে নিজের ভাইকে বিয়ে করে বসলেন এক বিবাহিত মহিলা। উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগে গণ বিবাহের অনুষ্ঠানে নিজের গলায় নিজেই মালা পড়ে কনে সেজেছিলেন মহিলা। এবার সেই একই ঘটনারই সাক্ষী থাকল যোগীর রাজ্য।

সম্প্রতি উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় লক্ষ্মীপুর ব্লক এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে গণবিবাহের অনুষ্ঠান হচ্ছিল। মুখ্যমন্ত্রী বিবাহ যোজনা প্রকল্পের আওতায় এই গণবিবাহের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ৩৮ জনের জন্য গণবিবাহের ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, এই ৩৮ জনের মধ্যে একজন মহিলা ছিলেন, যিনি বিবাহিত। তিনিও সেই বিবাহ অনুষ্ঠানে যোগ দেন। সরকারের কাছ থেকে যাতে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায়, সেজন্য নিজের ভাইকে বর হিসাবে তুলে ধরেন ওই মহিলা। জানা যায়, বিয়ের দিন নিজের ভাইকে মালা পরানো থেকে শুরু করে অন্যান্য রীতিনীতিও পালন করেন ওই মহিলা। এরপর নব দম্পতির হাতে গিফটের জিনিসপত্রও তুলে দেওয়া হয়।

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এই ধরনের ঘটনা সামনে আসার পরই এবার নড়েচড়ে বসে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর ব্লকের বিডিও অমিত মিশ্র জানান, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই মহিলা ও তাঁর ভাইকে যে গিফটের জিনিসপত্র দেওয়া হয়েছিল তা ফেরত নিয়ে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় যে আর্থিক সাহায্য দেওয়া হয়, সেটি দেওয়া হবে না। উল্লেখ্য, এর আগে সরকারি উদ্যোগে এই গণবিবাহ অনুষ্ঠানে এই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্বেও প্রশাসনের টনক নড়েনি। এবার এক বিবাহিত মহিলা তাঁর নিজের ভাইকেই বিয়ে করে বসলেন টাকা হাতানোর জন্য।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের