মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। বুধবার সকালে স্বরূপের নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর আধিকারিকরা। স্বরূপের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

এদিন সকাল থেকে কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি শুরু করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি। তবে ঠিক কি কারণে আয়কর দফতরের আধিকারিকদের এই তল্লাশি চলছে, সেই বিষয়টি অবশ্য জানা যায়নি। স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। আয়কর দফতর সূত্রে খবর, প্রাথমিক তদন্তে আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল পাওয়া গিয়েছে। সেই কারণেই এই তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, স্বরূপ ও তাঁর স্ত্রীর একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। আয়কর আধিকারিকদের তল্লাশি চালানোর খবর শুনে স্বরূপ বিশ্বাসের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য রাজ্যের মন্ত্রীর ভাইয়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস শুধু রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই-ই নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে টলিউডের একাধিক কলাকুশলীদের সুসম্পর্ক রয়েছে।

নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও তল্লাশি চলেছে বেহালার পর্ণশ্রী এলাকার বিভিন্ন জায়গায়। কলকাতার দুই জন প্রোমোটারের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ভোটের আগে আয়কর হানা প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি ম্যাচ হেরে গিয়েছে। আসলে বিজেপি যখন ম্যাচ হেরে যায়, তখন দাঁত-নখ বার করে। বিজেপি আসলে ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে, তাই এই সব করছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর