সাত দফা ভোট নিয়ে বিজেপিকে নিশানা  অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: রাজ্যে সাত দফায় লোকসভা ভোট করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বসিরহাটে ‘জনগর্জন সভা’ থেকে ওই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির ইশারায় সাত দফায় ভোট হচ্ছে বলে অভিযোগ করে  তিনি বলেন, ‘গত বিধানসভা ভোটে করোনার অজুহাত দেখিয়ে আট দফায় ভোট করেছিল। গোহারা হেরেছে। এবারও সাত দফায় ভোট করানো হচ্ছে। এবার আরও গোহারা হারবে বিজেপি। বাংলা বিরোধীদের পাততাড়ি গুটিয়ে রাজ্য থেকে তাড়াবেন সাধারণ মানুষ।’

সন্দেশখালিকাণ্ডের পরে এই প্রথমবার বসিরহাটের মাটিতে পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। ফলে সন্দেশখালিকাণ্ডে তিনি মুখ খোলেন না, সে দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। দুঁদে রাজনীতিবিদ অভিষেক জানতেন, সন্দেশখালি নিয়ে মুখ না খুললে বিজেপি ‘দালাল’ সংবাদমাধ্যম তাঁকে নিশানা করে প্রচার চালাবে। তাই সন্দেশখালিকাণ্ড নিয়ে মুখ খুলে তিনি বলেন, ‘সন্দেশখালি নিয়ে রাজনীতি চলছে।’ কেন শিবু হাজরা-উত্তম সর্দারদের সিবিআই হেফাজতে নিল না সেই প্রশ্ন তুলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

বৃষ্টি উপেক্ষা করে এদিনের সভায় হাজার-হাজার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক বলেন, ‘বৃষ্টি তৃণমূলের কাছে আশীর্বাদ। এর আগে ‘নবজোয়ার’ কর্মসূচিতে যখন বসিরহাটে এসেছিলাম, তখনও বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির পরে পঞ্চায়েত ভোটে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল বিজেপি-সিপিএম-কংগ্রেস। আজকেও বৃষ্টি হচ্ছে। আমি নিশ্চিত, এবারেও তথাকথিত বিরোধীরা ভেসে যাবেন।’

রাজ্যে সাত দফায় লোকসভা ভোট করানোর প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘তামিলনাডুতে এক দফায় ভোট হয়। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়। আর বাংলায় সাত-আট দফায় ভোট হচ্ছে। এটা বিমাতৃসুলভ আচরণ ছাড়া আর কিছু নয়।’

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার