রাজ্যের প্রায় ৪ লক্ষ ভোটারের কাছে নেই ভোটার কার্ড

বাংলার প্রায় ৪ লক্ষ ভোটারের কাছে এখনও তাঁদের ভোটার কার্ড গিয়েই পৌঁছায়নি। তাতেই কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে ঘোষিত হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ। সেই নির্বাচন হবে ৭ দফায়। বাংলাতেও(Bengal) সেই ৭ দফাতেই ভোট হবে। জাতীয় নির্বাচন কমিশনের(ECI) তথ্য বলছে, এবারের লোকসভা নির্বাচনে ভোট দেবেন ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮জন ভোটার(Voters)। এদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৯৩৬জন। কিন্তু একই সঙ্গে একটা উদ্বেগের ছবিও উঠে এসেছে। আর তা হল বাংলার প্রায় ৪ লক্ষ ভোটারের কাছে এখনও তাঁদের ভোটার কার্ড(Epic Card) গিয়েই পৌঁছায়নি। অথচ আর ১ মাসও সময় বাকি নেই প্রথম দফার ভোট শুরু হতে। এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনকে(CEO) কড়া বার্তায় জানিয়েছে, যেভাবেই হোক ১৮ এপ্রিলের মধ্যে যেন এই ৪ লক্ষ ভোটারার বাড়িতে তাঁদের ভোটার কার্ড পৌঁছে যায়। উল্লেখ্য, এবারের ভোটার তালিকায় নাম রয়েছে রাজ্যের ৩ কোটি ৮৫ লক্ষ ৩০ হাজার ৯৮১জন পুরুষ ভোটারের এবং মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৪ হাজার ৯৬০জন। ভোটার তালিকায় নাম রয়েছে রাজ্যের ৭৪জন তৃতীয় লিঙ্গের মানুষেরও।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বছর মোট ২৮ লক্ষ ৭৬ হাজার ১১৭টি ভোটার কার্ড ছাপার অর্ডার দেওয়া হয়। যার মধ্যে এখনও পর্যন্ত ২৪ লক্ষ ৫৩ হাজার ৩৪৬ জনকে ভোটার কার্ড দেওয়া হলেও এখনও বাকিদের হাতে পৌঁছায়নি ভোটার কার্ড। যার মধ্য শুধুমাত্র বুকিংয়ের জন্য অর্থাৎ ভোটার কার্ড পোস্ট অফিস মারফত বুকিং-এর জন্য পৌঁছায়নি ১ লক্ষ ৯৫ হাজার ৯১০টি। বুকিং হয়ে গেলেও ভোটার কার্ড পৌঁছায়নি ৫২,৮৫২টি। এর মধ্য দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় ভোটার কার্ড না পাওয়ার সংখ্যাই বেশি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে রাজ্যের জেলাগুলিতে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইন মেনে। দ্রুত ভোটারদের কাছে যাতে তাঁদের সচিত্র ভোটার কার্ড বা Epic Card পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে যেভাবেই হোক যেন আগামী ১৮ এপ্রিলের মধ্যে সবার হাতে সচিত্র ভোটার কার্ড যাতে পৌঁছে যায় সেটা দেখতে হবে।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা